চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে কোটি টাকা বাজেটের ওয়েব সিরিজে ইমতু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

অনলাইন প্ল্যাটফর্ম নেট ফ্লিক্সের জন্য নির্মিত হচ্ছে ৩৪ পর্বের ওয়েব সিরিজ ‘টিংটিং’। আর সেখানে অভিনয় করছেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ।

গেল ১৪ থেকে সেপ্টেম্বর ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টায়-এর শুটিং শুরু হয়েছে। চ্যানেল আই অনলাইনকে মাল্টা থেকে মুঠোফোনে ‘টিংটিং’-ওয়েব সিরিজটিতে নিজের অন্তর্ভুক্তির কথা জানান ইমতু।

আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজে কাজের প্রসঙ্গে ইমতু বলেন, ৩৪ পর্বে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এর মধ্যে প্রথমবার ৬ পর্বে শুটিং করছি। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত শুটিং চলবে এখানে। একেবারে ধরে ধরে এর শুটিং চলছে। প্রতিদিন একটা-দুইটা করে সিকোয়েন্সের কাজ করছি। শুটিং করছি, ঘুরছি। বিন্দাস সময় কাটছে। সবচেয়ে ভালো লাগছে যে, এর মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিকভাবে কোনো ওয়েব সিরিজে কাজ করছি।

ইমতু রাতিশের সঙ্গে আলাপ করে জানা যায়, এই ওয়েব সিরিজের টোটাল প্রোডাকশন বাজেট কোটি টাকা! শিল্পীদের সম্মানী, যাতায়াত, অ্যাপার্টমেন্ট, কনভেন্স, থাকা-খাওয়া সবমিলিয়ে এর বাজেট এমন। নির্মাণ করছেন ব্রিটিশ নির্মাতা রেহান মালেক, প্রযোজনা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হাসান ঈমান।

‘                                                                                                   টিংটিং’ এর শুটিংয়ে

ইমতুর ভাষায়, পরিচালক-প্রযোজক দুজনেই বিবিসি, স্কাই টিভির জন্য বিভিন্ন প্রোডাকশন বানান। প্রযোজক হাসান ঈমান বাংলাদেশের কয়েকটি সিনেমা প্রযোজনার সঙ্গে জড়িত ছিলেন। এই ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টর সাঞ্জু জন। তিনি বলেন, শুটিংয়ের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়েই কাজ করছি। ২ মাস অপেক্ষার পর ইন্ডিয়া থেকে ভিসা পেয়েছি।

এর আগে অনন্য মামুনের ‘ফোন এক্স’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন ইমতু। এবার ‘টিংটিং’-এর মাধ্যমে ওয়েব সিরিজে কাজের সুযোগ পেয়েছেন। বললেন, আগেরটি আর এই দুটো কাজটি পুরোপুরি আলাদা। জানা যায়, ইউরোপে পড়ালেখা করতে আসা কয়েকজন বাংলাদেশী ছেলে-মেয়ে নিয়ে মজার একটি কাজ এটি।

ওয়েব সিরিজে নিজের চরিত্র নিয়ে ইমতু বলেন, সহজ সরল, দুর্বলচিত্তের একজন বাঙ্গালী ছাত্র। বন্ধুকে আদর্শ মানি। তার অনেক বান্ধবী দেখে নিজেরও প্রেম করার সাধ হয়। এমনকি বন্ধুর মিথ্যা কথাও বিশ্বাস করি। এইভাবে এক সময় বিদ্রোহী হয়ে উঠি। বেশ ইন্টাররেস্টিং। এটা শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য নয়, সব শ্রেণির দর্শকদের জন্য এই কাজটি।

শিল্পীদের সঙ্গে মাল্টা ফিল্ম কমিশনের প্রেসিডেন্ট

‘টিংটিং’ ওয়েব সিরিজে ইমতু ছাড়াও অভিনয় করছেন সাঞ্জু জন, আফ্রি, সেতু হায়দার, শিপন মিত্র, তন্ময় ছাড়াও ইউরোপীয় কয়েকজন শিল্পী। এছাড়া শুটিংয়ে আছে ব্রিটিশ ও মাল্টার স্থানীয় কয়েকজন টেকনিশিয়ান। প্রথম ধাপে শুটিং শেষে জানুয়ারি থেকে বাকি অংশের শুটিং হবে। ‘টিংটিং’ প্রচারে আসবে আগামী বছর।

Tags: আফ্রিইমতুইমতু রাতিশওয়েব সিরিজতন্ময়শিপন মিত্রসাঞ্জু জন
Previous Post

‘মুশফিকের ব্যাটে’ মেয়েদের পাকিস্তান-বধের চ্যালেঞ্জ

Next Post

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি শূন্য: অর্থমন্ত্রী

Next Post

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি শূন্য: অর্থমন্ত্রী

সাইবার হামলা ঠেকাতে প্রস্তুতি নেই বেশির ভাগ ব্যাংকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT