চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশতাক-জিয়াকে অবৈধ বলে এরশাদকে সার্টিফিকেট

রাহুল রায় by রাহুল রায়
8:45 পূর্বাহ্ন 04, আগস্ট 2015
in রাজনীতি
A A

খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমানকে অবৈধ রাষ্ট্রপতি বললেও এরশাদ অবৈধ ছিলেন না বলে দাবি করেছে জাতীয় পার্টি। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, এরশাদ অবৈধ রাষ্ট্রপতি হলে ৯০ পরবর্তী সব ধরণের সাংবিধানিক কর্মকাণ্ডই অবৈধ।

সোমবার রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর থেকেই ৮২তে ক্ষমতা দখল করা হুসেইন মুহম্মদ এরশাদের নাম আলোচনায় আসে। আইনের বিধানে আছে উপযুক্ত আদালত থেকে নির্ধারিত হলে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এমন কোনোরাষ্ট্রপতি অবসরভাতা পাবেন না।

তবে জাপা চেয়ারম্যানের হয়ে দলের মহাসচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে এরশাদের বৈধতা নিয়ে বিতর্কের সুযোগ নেই।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বরের পর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ছিলো এবং আমার নেতা পল্লীবন্ধু এরশাদ দেশের রাষ্ট্রপতি ছিলেন। এই অংশটাকে ৭ম সংশোধনীতেই বৈধতা দেওয়া  হয়েছে।

তাই ৯০’র ক্ষমতা হস্তান্তর, সংবিধান সংরক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখা এবং ৯১’র নির্বাচন সব কিছুই বৈধ প্রক্রিয়ায়ই হয়েছে বলে মন্তব্য করেন  তিনি।

বৈধ অবৈধ বিতর্কে শুধু এরশাদ নন, আলোচনায় আছে আরো দুজনের নাম। জাপা মহাসিচবও অবৈধ রাষ্ট্রপতি হিসেবে নাম নিলেন তাদের।

তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, পঞ্চম সংশোধনীর রায়ে বলা আছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি। তার পুরো শাসকালেই অবৈধ জিয়াউর রহমানের। একইভাবে মুশতাকের পুরো শাসন  ব্যবস্থা অবৈধ। মুশতাক-জিয়া হচ্ছেন অবৈধ রাষ্ট্রপতি, পল্লীবন্ধু এরশাদ নন।

তবে বাবলু জানিয়েছেন, এক সঙ্গে দুই ভাতা গ্রহণ করা যায় না বলে এইচ এম এরশাদ সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা না নিয়ে সাবেক সেনাপ্রধান হিসেবে অবসর ভাতা নিয়ে আসছেন।

Tags: এরশাদজাতীয় পার্টি
Previous Post

গাদ্দাফির ছেলেকে নির্যাতনের ভিডিও প্রকাশ

Next Post

কিউই সিরিজে নেই ডুমিনি-মরকেল

Next Post

কিউই সিরিজে নেই ডুমিনি-মরকেল

শিশুটির চোখে সমস্যা, ভবিষ্যতে বিদেশে নিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT