চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুটির চোখে সমস্যা, ভবিষ্যতে বিদেশে নিতে হবে

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
9:13 পূর্বাহ্ন 04, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও একান্ত মনোযোগী সেবায় ক্রমেই উন্নতি হচ্ছে মাগুরায় মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা। বিশেষ ব্যবস্থায় তাকে মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে।

মা-শিশুকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তাদেরকে সরকারি খরচে চিকিৎসা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার করেছেন দুই মন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বোর্ডের সদস্য ও শিশু সার্জারী বিভাগের চিকিৎসক ডা: কানিজ হাসিনা জানন, যদিও এখনো শিশুটি আশঙ্কামুক্ত নয়, অপরিণত অবস্থায় জরুরি অস্ত্রোপচারের সাহায্যে জন্ম নেয়া শিশুটির বয়স ও শারীরিক অবস্থার কারণে দেশের বাইরের নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, এখন পর্যন্ত বাচ্চাটির যে অবস্থা, তার প্রেক্ষিতে সবটুকু চিকিৎসাই আমরা এখানে দিতে পারছি। এই মূহুর্তে বাচ্চাটিকে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন নেই। তবে চোখের সমস্যার জন্য ভবিষ্যতে তাকে বিদেশে নিতে হবে।

কানিজ হাসিনা আরো বলেন, চোখের ডাক্তাররা এখনো কিছু বলতে পারছে না, তারা আরো এক সপ্তাহ পরে পরীক্ষা-নিরীক্ষা করে সব জানাতে পারবে।

সকালে মা শিশুকে দেখতে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী জানান, নারী ও শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স এর কথা জানান।

তিনি বলেন প্রধানমন্ত্রীর একটাই কথা দোষী ব্যক্তি যেই হোক না কেনো সে দিকে না তাকিয়ে আইন আওতায় এনে সঠিক বিচারের ব্যবস্থা করা।

এর পর পর মা-শিশুকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

হাসপাতালে তাদের দেখে এসে তিনি বলেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করি। সঠিক সেবা ও চিকিৎসকদের আন্তরিক প্রয়াসের জন্য তাদের সাধুবাদ জানায় মন্ত্রী।

দোষী ব্যক্তিদের সবোর্চ্চ সাজা দেওয়ার কথাও জানান তিনি।

চিকিৎসকরা বলছেন, আরো পরে শিশুটির ডান চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যেতে পারে।

শিশুটির সর্বোচ্চ চিকিৎসার মধ্যেই মামলার প্রধান আসামি সেন সুমনসহ তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ওই আবেদনের শুনানি হবে রোববার।

Tags: মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুশিশু হত্যা
Previous Post

কিউই সিরিজে নেই ডুমিনি-মরকেল

Next Post

রেলমন্ত্রীর বউ ভাগ্য

Next Post

রেলমন্ত্রীর বউ ভাগ্য

সমালোচনার মুখে ভারতে আবারও খোলা পর্ণোসাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT