চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮৯ স্কয়ারফিটের ফ্ল্যাটের দাম ৫৩ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 25, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
ফ্ল্যাট

ভারতের মুম্বাইতে নতুন এক প্রজেক্টের অধীনে ছোট ছোট ফ্ল্যাট গড়ে উঠছে, তার মধ্যে রয়েছে মাত্র ১৮৯ স্কয়ার ফিটের ফ্ল্যাটও। ফ্ল্যাট ছোট হলেও দাম কিন্তু আকাশ ছোঁয়া। তবে এসব ফ্ল্যাটে কিছু জায়গা সাশ্রয়ী পদক্ষেপও নেওয়া হচ্ছে, যাতে বাড়তি জিনিস রাখা যায়।

মালাদে নির্মানাধীন একটি কমপ্লেক্সের ২৪৭ স্কয়ারফিটের একটি ফ্ল্যাটে দাঁড়িয়ে শ্রাবন ও বিজয়লক্ষ্মী গুপ্তা চারবছর পরে এখানে তাদের জীবনের নতুন দিকের কথা ভাবছেন। ১০ ফিট বাই ১০ ফিটের গান্ধী নগরের যে ঘরটিতে বর্তমানে তারা থাকেন সেখানে পানির ট্যাপ আর শেয়ার করা বাথরুমের কারণে ঝগড়া আর গালাগাল প্রতিদিনের ঘটনা। সেখান থেকে বেরিয়ে একটি শোবার ঘর, বাথরুম ও রান্নাঘরের ফ্ল্যাট পেয়ে বেশ খুশিই তারা। সঙ্গে কাপবোর্ডে জুতা ও পোশাক রাখার পর্যাপ্ত জায়গাও থাকছে বলে সেখানে থাকতে পারাটা খু্বই স্বস্তিদায়ক হবে তাদের জন্য। যদিও বসবাসের জায়গার পরিমাপ অফিসের কুঠুরি ঘরের মতো।

তরুণ চাকরিজীবীরাও এখন এসব ছোট ছোট ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন। যারা মোটামুটি আয় ইনকাম করছেন তারাও কিনতে চাইছেন এসব ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের সর্বনিম্ন পরিমাপ ১৮৯ স্কয়ারফিট আর সর্বোচ্চ ৩২০ স্কয়ারফিট। সবচেয়ে সস্তা ফ্ল্যাটটির দামও ৫৩ লাখ রুপি। আর মোটামুটি গোছানো ফ্ল্যাটগুলো মিলবে ৬১ লাখে, অসজ্জিত ৩০৯ স্কয়ারফিটের ফ্ল্যাটের দাম ৮৬ লাখ রুপি।

ক্যাপসুল সাইজের এই ধরনের ফ্ল্যাট এর আগে জাপান, হংকং, নিউইয়র্ক ও লন্ডনেও চালু হয়েছে।

ভারতের জোনস লাং লা সাল্লের সিইও এবং কান্ট্রি হেড রমেশ নায়ের বলেন, মুম্বাইতে এখন অনেকেই এই ধরনের ফ্ল্যাট তৈরি করছেন। এমনকি কিছু ক্রিকেটারও এই ধরনের প্রজেক্ট খুঁজছেন দ্রুত অর্থ আয়ের উৎস হিসেবে।

মেঘালয় থেকে মুম্বাইতে কাজের জন্য আসা মেঘনাও ছোট ফ্ল্যাট নিয়ে বেশ খুশি। এখন ভাড়ার টাকাতেই নিজের লোনটা শোধ করে দিতে পারবেন তিনি।

Tags: ফ্ল্যাট
Previous Post

অক্ষয় কুমারের ‘কেসারি’র সেটে ভয়াবহ আগুন

Next Post

ইমরুলের সেঞ্চুরি, বিজয়ের আক্ষেপ

Next Post

ইমরুলের সেঞ্চুরি, বিজয়ের আক্ষেপ

আমরা বার্সেলোনা নই, রোমাকে লিভারপুলের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT