চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুই-তিন সপ্তাহের মধ্যে

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
7:34 পূর্বাহ্ন 26, জুলাই 2015
in অন্যান্য, আদালত
A A

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল। জামায়াতের সাবেক নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসপি সাখাওয়াত হোসেনসহ যশোরের ১২ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও পরিকল্পনার জন্য ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চলতি বছরের ১৬ জুন চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া দু’টি অভিযোগে যাবজ্জীবন এবং একটি অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চের দেওয়া রায় প্রকাশ নিয়ে মন্তব্য করেন এটর্নি জেনারেল।

তিনি বলেন, মুজাহিদের মামলায় সব বিচারপতি ঐক্যমতে পৌঁছেছেন। কেবল একজন বিচারপতি রায় লিখবেন। কোন বিচারপতি দ্বিমত পোষন করেননি। এসব দিক বিবেচনা করে একজন আইনজীবী হিসেবে এটর্নি জেনারেল অনুমান করছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়া যাবে।

যশোরের সাবেক এমপি সাখাওয়াত হোসেনসহ ১২ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিলের বিষয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ দমন আইনে নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুঠসহ ৫টি অভিযোগ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর এ অভিযোগের বিষয়ে আদেশের তারিখ ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশের আইজি কাছ থেকে প্রতিবেদন চাওয়া নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে মৌখিক আবেদন জানায়। তবে এ নিয়ে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল-১।

Tags: আপিল বিভাগমুজাহিদ
Previous Post

নাগরিক সেবায় ৫০০ মোবাইল অ্যাপস

Next Post

বোলিং যুবরাজ মুস্তাফিজকে নিয়ে দূরের স্বপ্নে বাদশা

Next Post

বোলিং যুবরাজ মুস্তাফিজকে নিয়ে দূরের স্বপ্নে বাদশা

উত্তম গান: চ্যানেল আই’র স্মরণীয় অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT