চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক সেবায় ৫০০ মোবাইল অ্যাপস

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
7:33 পূর্বাহ্ন 26, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচি এবং ‘নাগরিক সেবায় ৫০০ মোবাইল অ্যাপস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তথ্য-প্রযুক্তিতে দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই ৭টি বিভাগে আইটি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট হবে আর সাড়ে চার হাজার ইউনিয়ন আসবে ফাইবার ক্যাবল এর আওতায়।

তরুণ অ্যাপস নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, এখানে ৫০০টি মোবাইল অ্যাপস উদ্বোধন করেছি। সরকারি ব্যবস্থায় যেটা করে, আমাদের অ্যাপস প্রয়োজন হলে আমরা টেন্ডার করে কোনো কোম্পানি থেকে কয়েকশ অ্যাপ বানিয়ে নিতে পারতাম। এতে সরকারের লাভ হতো। আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগ সে কাজ করেনি, তারা কর্মসূচি নিয়েছে সাড়ে তিন হাজার তরুণকে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেওয়ার। তাতে আমাদের সরকারের লাভ হয়েছে, অ্যাপসগুলো হয়ে গেছে এবং আপনাদের একটি ট্রেনিংও হল।

৫০০ মোবাইল অ্যাপসের মধ্যে ৩০০টি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য ও সেবা নিয়ে এবং বাকি ২০০ অ্যাপস প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে পাওয়া ‘সৃজনশীল ধারণার’ ভিত্তিতে তৈরি হয়েছে বলে তিনি জানান। এসব অ্যান্ড্রয়েড অ্যাপস বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে মোবাইল ফোনে ডাউনলোড ও ইনস্টল করা যাবে।

আইসিটি বিভাগের দাবি, সরকারি এই ৫০০ অ্যাপ্লিকেশন উদ্বোধনের মাধ্যমে সহজে ও সুলভে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই অ্যাপস আমদের দেশের প্রতিটি মানুষের কাছে একটি মৌলিক চাহিদা হিসেবে কাজ করবে। বাংলায় মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে দেশের সেবা, নীতি ও নিজেদের অধিকার সম্পর্কে অবহিত করে সচেতন হবে মানুষ বলে আশা করেন বক্তারা।

সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের গতি তা সরকার এবং দলের নেতা-কর্মীদের কঠোর পরিশ্রমের ফসল। দেশকে এগিয়ে নিয়ে তাদের যেমন আরো অনেক পরিকল্পনা রয়েছে, তেমনি রয়েছে অনেক স্বপ্ন।

দেশে আরও সাতটি আইটি ভোকেশনাল ট্রেনিং ইনিস্ট্রিটিউট প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে আমাদের একটি করে ট্রেনিং ইন্সটিটিউট করার পরিকল্পনা আছে। এই কর্মসূচি আমরা নিয়েছি। সরকারের এই মেয়াদ কালের মধ্যেই আমরা এটি বাস্তবায়ন করবে। দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে এই মেয়াদ কালের মধ্যে আমরা অপটিক্যাল ফাইবার পৌছে দিব। যাতে সারা দেশে আমরা হাইস্প্রিড ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে পারি।

প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সাব মেরিন কেবল এর সংযোগ কেটে গেলে এখন আর ইন্টারনেটে কোন সমস্যা হয় না এর কারন বর্তমান সরকার আরো ৬ টি ব্যাকআপ লাইনের ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার যতো দিন ক্ষমতায় থাকবে ততো দিন তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশে কোন সমস্যা হবে না। তথ্য প্রযুক্তিতে আমরা অগ্রসর হতে থাকবো। আমাদের দেশ এগোতে থাকবে এই আমার প্রত্যাশা।

বর্তমান সরকার আইসিটিসহ বিভিন্ন খাতে তরুনদের জন্য প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে তরুনদের আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

Tags: সজীব ওয়াজেদ জয়
Previous Post

বব ডিলানের সেরা ‘কনসার্ট ফর বাংলাদেশ'(ভিডিওসহ)

Next Post

মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুই-তিন সপ্তাহের মধ্যে

Next Post

মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুই-তিন সপ্তাহের মধ্যে

বোলিং যুবরাজ মুস্তাফিজকে নিয়ে দূরের স্বপ্নে বাদশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT