চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের আদেশ আর সাকার রিভিউ শুনানি আজ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
8:08 অপরাহ্ন 17, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আপিল বিভাগের আজ কার্যতালিকার তিন নম্বরে রাখা হয়েছে। ওই তালিকায় জামায়াত ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ বিষয়ে আদেশ দেওয়ার জন্য বেলা সাড়ে এগারোটায় সময় নির্ধারণ করা হয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি গতকাল (মঙ্গলবার) হওয়ার কথা থাকলেও তা হয়নি। সাকার আইনজীবীরা রিভিউ মুলতবির আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে কোর্ট বলেছিলেন ‘নট টুডে’।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজ (মঙ্গলবার) সালাউদ্দিন কাদের চৌধুরীর শুনানি হয়নি। আগামীকাল (বুধবার) কার্যতালিকায় থাকলে শুনানি হতে পারে। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীদের দাবী, আদালত নির্দিষ্ট কোনো সময় স্থির করেনি।

গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজ ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

মঙ্গলবার মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।

শুনানি শেষে আজ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত আদেশ দেবেন আজ। মুজাহিদের রিভিউয়ের ওপর মঙ্গলবার এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগামীকাল(বুধবার) রিভিউয়ের রায়ে আপিল বিভাগের দেওয়া রায় বজায় থাকবে বলেই প্রত্যাশা করছি।গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।

Tags: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
Previous Post

বখাটের হামলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু

Next Post

ব্রাজিলের বড় জয়

Next Post

ব্রাজিলের বড় জয়

আবারও বিদেশি নাগরিকের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT