চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বড় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 17, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

বার্সেলোনার জার্সিতে দুরন্ত ফর্মে থাকা নেইমার গোল না পেলেও বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বড় জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে পেরুকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় ৩-১ গোলে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে। এই জয়ে আবার কক্ষপথে ফিরলো তারা।

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে স্বাগতিকরা। ২২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বায়ার্ন তারকা ডগলাস কস্তা। চেলসির মিডফিল্ডার উইলিয়ানের ক্রস গোল করেন কস্তা। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

বিরতির দারুণ এক গোলের চেষ্টা করেছিলেন নেইমার। দানি আলভেসের পাস বুক দিয়ে নিয়ে ওভারহেড কিক নিয়েছিলেন। অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায় বল।

বিরতির কিছু পর ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। কস্তার দারুণ পাস থেকে গোল করেন করিন্থিয়ান্সের মিডফিল্ডার রেনাতো অগুস্তো। ৬৭ মিনিটে বল জালে পাঠিয়েছিলেন নেইমারও, তবে রেফারি অফসাইডের নির্দেশে বাতিল হয় গোল।

৭৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফিলিপে লুইস। কস্তার জোরাল শট কোনোমতে ফিরিয়ে দিয়েছিলেন পেরু গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠান ডিফেন্ডার লুইস।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো পোক্ত করছে ইকুয়েডর। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে। দিনের প্রথম ম্যাচে কলম্বিয়াকে এক মাত্র গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট ৫।

Tags: বিশ্বকাপ বাছাই ২০১৮ব্রাজিল
Previous Post

মুজাহিদের আদেশ আর সাকার রিভিউ শুনানি আজ

Next Post

আবারও বিদেশি নাগরিকের ওপর হামলা

Next Post

আবারও বিদেশি নাগরিকের ওপর হামলা

সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT