চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল নিরব-মিথিলার ‘অমানুষ’ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in বিনোদন
A A
অমানুষের প্রথম লুকের ছবি, দুই অভিনেতা বনাম বনাম বনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হলে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল নিরব মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’।

পরিচালক অনন্য মামুন জানান, শিগগির সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনা করেছেন। ডিসেম্বরে মুক্তি দেবেন। নইলে বছরের শুরুতে।

এর আগে ‘অমানুষ’ দেখে সেন্সর বোর্ড থেকে একটি সংশোধনী দেয়া হয়। পরিচালক সংশোধন করে পুনরায় সেন্সরে মুক্তির জন্য আবেদন জানালে অমানুষ সেন্সর ছাড়পত্র লাভ করে। নায়ক নিরব জানান, রবীন্দ্র সংগীতের একটি অংশের মিউজিকে সামান্য সংশোধন করা হয়েছে।

গেল এপ্রিলে শুরু হয় নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’র শুটিং। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পড়ে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। এই নিরবকে আগে কখনই দেখেনি দর্শক। সিনেমাটি মুক্তির জন্য আমি অধির অপেক্ষা করছি।

বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীরা প্রকৃতির মাঝে শুটিং সেটে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্য মামুন বলেন, এ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

অনন্য মামুন আরও বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবেন।

পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতেও মুক্তি দেয়া হবে।

নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

Tags: অনন্য মামুননওশাবানিরবমিথিলামিশা সওদাগররাশেদ অপুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

চট্টগ্রামের উইকেটে রান দেখছেন বাংলাদেশ অধিনায়ক

Next Post

জেদ্দায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা জেদ্দায় উড়ছে, আকাশে পরিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌর মেয়র জাহাঙ্গীরের দায়িত্ব পালনে বাধা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT