চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর মেয়র জাহাঙ্গীরের দায়িত্ব পালনে বাধা নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ার দুপচাচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে জাহাঙ্গীর আলমের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল বৃহস্পতিবার খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।

আজকের এই রায়ের ফলে জাহাঙ্গীর আলমের মেয়র পদে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই আইনজীবী আরও জানান, বগুড়ার দুপচাচিয়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি ফৌজদারী মামলায় চার্জশীট দাখিলের অজুহাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছরের ২৭ অক্টোবর মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীর হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট জাহাঙ্গীরের সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সে আপিল আজ খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Tags: জাহাঙ্গীর আলমমেয়র
Previous Post

জেদ্দায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

Next Post

করোনা বিপর্যস্ত মানুষের পাশে ইমপ্যাক্ট ফাউন্ডেশন

Next Post
করোনা মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানো ইমপ্যাক্ট ফাউন্ডেশনের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা বিপর্যস্ত মানুষের পাশে ইমপ্যাক্ট ফাউন্ডেশন

রোহিঙ্গাদের ভাসানচরে পৌঁছানোর দৃশ্য, অনেক মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচর পৌঁছেছে আরও ৩৭৯ রোহিঙ্গা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT