চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা ভারতীয়রাও শহীদ সমমর্যাদার

সৌমিক আহমেদ by সৌমিক আহমেদ
2:56 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম শফিউল্লাহ বলেছেন, পাকিস্তানী জেনারেল নিয়াজির দ্রুত আত্মসমর্পণ ছিলো জেনারেল জ্যাকবের রণকৌশলের সাফল্য। সদ্যপ্রয়াত জেনারেল জ্যাকবের স্মরণ সভায় তিনি বলেন, জ্যাকব আত্মসমর্পণ প্রলম্বিত হতে দেননি ।

১৩ জানুয়ারি দিল্লীতে মৃত্যুবরণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র সহযোগী ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব।

বাংলাদেশের মহান এই বন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সেক্টর কমান্ডার্স ফোরামের স্মরণ সভায় বক্তারা মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি ম. হামিদ এবং আনোয়ারুল আলম বলেন , মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যৌথ কমান্ড করে তারা (ভারতীয়রা) আমাদের দেশ দখল করতে আসেননি, আমাদের স্বাধীনতার জন্যই তারা প্রাণ দিয়েছেন। তাই তারাও আমাদের শহীদদের মতোই সমমর্যাদা অধিকারী।

একাত্তরে জ্যাকবের ভূমিকা স্মরণ করে তারা বলেন, ঢাকা ছাড়া অন্য বাইরের শহরগুলো আগে দখলের যে পরিকল্পনা ছিলো সেটা জেনারেল জ্যাকব মানেননি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, এটা (ঢাকা) তাদের সেন্ট্রাল পয়েন্ট। তাই তিনি ঢাকার ওপরই বেশি জোর দিয়েছিলেন।

সেক্টর কমান্ডর্স ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ বলেন, জ্যাকবের অনন্য অসাধারণ ভূমিকাতেই পাকিস্তানীদের আত্মসমর্পণ তরান্বিত হয়েছিলো। মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান বক্তারা। পাশাপাশি মিত্র বাহিনীর অবদানের জন্য একটি সৌধ বানানো দাবি জানান।

বক্তারা বলেন: জ্যাকব যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সেটা যদি না করতেন তাহলে হয়তো আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের আরও বেশ কিছুদিন যুদ্ধ করা লাগতো।

এখানো যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধদের নিয়ে কটাক্ষ করছেন তাদের দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানান বক্তারা।

আগামী দিনে যুদ্ধপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান ছিলো বক্তাদের মুখে।

Tags: জেনারেল জ্যাকব
Previous Post

কোচিংবাজ শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর ধমক

Next Post

মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা ভারতীয়রাও শহীদ সমমর্যাদার

Next Post

দুই বিয়ে করতে ইরিত্রিয়া ছুটছে সারা বিশ্বের যুবকরা

দুই বিয়ে করতে ইরিত্রিয়া ছুটছে সারা বিশ্বের যুবকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT