চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
11:12 পূর্বাহ্ন 03, মার্চ 2017
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার। ৭১’ এর ৩ মার্চ সারাদেশের মতো রংপুরেও হরতাল পালিত হয়। হরতালের পক্ষে বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শঙ্কু। এই শহীদের নাম গেজেটভুক্ত হলেও সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছে না তার পরিবার।

৭০’ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর সারাদেশের মতো উদ্বেলিত হয়েছিলো রংপুরের মানুষ। ইয়াহিয়া খান একাত্তরের ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করলেও ১ মার্চ তা স্থগিত হওয়ার প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরই ধারাবাহিকতায় রংপুরে হরতাল পালিত হয়।

শহরের কাচারি বাজার থেকে সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলে রংপুর কৈলাশ রঞ্জন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শঙ্কু সমজদারও অংশ নেন। মিছিলটি জাহাজ কোম্পানির মোড় হয়ে স্টেশনের দিকে  এগুতে থাকলে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন শঙ্কু সমজদার।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুজনের। একই দিন বিকেলে রাজধানীর মৌচাক মোড়ে শহীদ হন কলেজ ছাত্র ফারুক ইকবাল।

রংপুর শহরের কামাল কাছনায় জীর্ণশীর্ণ বাড়িতে বাস করছেন শঙ্কুর মা শত বছর বয়সী দ্বীপলি সমজদার। অনাহারে-অর্ধাহারে তার দিন কাটছে। মুক্তিযোদ্ধার তালিকায় শঙ্কুর নাম গেজেটভুক্ত হলেও ৪৬ বছরেও ভাতা পায়নি শঙ্কুর পরিবার।

দ্বীপলি সমজদার ক্ষোভের সঙ্গে বলেন, ‘যে নিজের রক্ত দিয়ে স্বাধীনতা দিয়ে গেল তার কি কোন দাম নেই?’

এ বিষয়ে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেন, ‘যার জীবন দিয়ে প্রথম মুক্তিযুদ্ধ শুরু করলাম, তার মা কষ্টে থাকবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি তার প্রতি অবিচার করা হচ্ছে।’

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/yWvLVlG09no

Tags: প্রথম শহীদরংপুর
Previous Post

ফরিদা এখনো বেঁচে আছেন : অপর্ণা

Next Post

প্রিয়াংকার রূপের রহস্য ফাঁস!

Next Post

প্রিয়াংকার রূপের রহস্য ফাঁস!

ফাইল ছবি

শুরুতে তাসকিনের ‘রুদ্রমূর্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT