চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে তাসকিনের ‘রুদ্রমূর্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 03, মার্চ 2017
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাটিংয়ে তামিম ঝলকের পর বল হাতে তাসকিন আহমেদ জ্বলে উঠেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের শেষদিন শুরুতেই দুই লঙ্কানকে ফিরিয়েছেন তরুণ পেসার।

এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ১৮।

বাংলাদেশ বৃহস্পতিবার ৭ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে। তামিম ১৩৬ রান করে স্বেচ্ছা অবসর নেন। শুক্রবার বাংলাদেশ আবারো ব্যাটিংয়ে না নেমে স্বাগতিকদের আমন্ত্রণ জানায়।

তাসকিন নিজের তৃতীয় ওভারে উইকেটের দেখা পান। ফার্নান্দোকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন। একই ওভারের পঞ্চম বলে ফের আঘাত হানেন। সামারাসুরিয়াকে শূন্য রানে বিদায় করেন।

তামিম বৃহস্পতিবার দারুণ ব্যাট করেছেন। ৯ চার আর ৭ ছয়ে ১৩৬ রান করে বিশ্রামে যান। বড় ইনিংস খেলার প্রস্তুতিটা সেরেছেন মুমিনুল হকও। ১০৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে উঠে যান। আসল লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা লিটন দাস ৫৭ রান করে অপরাজিত ছিলেন। তামিমের মতো লিটনও চালিয়ে ব্যাট করেছেন। ৪০ রানই নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে।

অধিনায়ক মুশফিকুর রহিমকে বেশ নড়বড়ে মনে হয়েছে। ৩৭টি বল খেলে ২১ রানের মাথায় এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। সাকিবও এলবি হয়ে ফিরে যান। যাওয়ার আগে করতে পারেন ৩০।

রিয়াদের প্রস্তুতিটা মুশফিক-সাকিবের তুলনায় ভালোই হয়েছে। ৭৩ বল খেলে ৪৩ রান করে করুনারত্নের বলে কাটা পড়েন। প্রতিটি শটে ছন্দে ফেরার আভাস ছিল তার।

Previous Post

প্রিয়াংকার রূপের রহস্য ফাঁস!

Next Post

দশ বছর পর বিজ্ঞাপনের মডেল নাদিয়া

Next Post
নাদিয়া

দশ বছর পর বিজ্ঞাপনের মডেল নাদিয়া

যত্নে থাকুক জুতা জোড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT