চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীরা বলিউডে আসলে শহীদের সন্তান দেখবে কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 08, অক্টোবর 2019
in বিনোদন
A A

বলিউডের সুখী দম্পতিদের একটি ভাবা হয় শহীদ কাপুর এবং মীরা রাজপুত জুটিকে। বিভিন্ন সময় নিজেদের দাম্পত্য জীবনের সুখের কারণ হয়ে শিরোনাম হয়েছেন! কিন্তু এবার সংবাদে আসলেন অন্য এক কারণে।

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো, বলিউডে পা রাখতে পারেন শহীদ পত্নী মীরা। তবে এ বিষয়ে তাদের দুজনের কেউ কিছু বলেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শহীদ কাপুরকে প্রশ্ন করা হয় যে, মীরা যদি বলিউডে অভিনয় করতে চায় তাহলে স্বামী হিসেবে তার কোনো বক্তব্য আছে কিনা?

উত্তরে শহীদ বিনয়ের সঙ্গে জানালেন, বিষয়টি পুরোপুরি মীরার সিদ্ধান্ত। সে যদি চায় বলিউডে অভিনয় করতে, তাহলে আমার দিক থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই।

তবে শহীদের পরের কথায় পরিস্কার হলো, মীরা বলিউডে আসুক এটা আপাতত চাচ্ছেন না শহীদ। তিনি জানান, আমাদের দুটি সন্তান রয়েছে। আমাদের প্রথম সন্তান বিয়ের এক বছরের মাথায় জন্ম নিয়েছে এবং দ্বিতীয় সন্তানটি প্রথম সন্তানের জন্মের দুই বছর পর। দুটি সন্তানই এখনো খুব ছোট তাই আমি মনে করি অভিনয়ের জন্য সময় বের করা মীরার জন্য এখন খুব কঠিন হয়ে যাবে।

একই সাথে শহীদ আরো জানান যে, মীরা খুবই ভাল একজন মা এবং সে তার সন্তানদের জন্য সবসময়ই খুব নিবেদিত।

২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শহীদ-মীরা জুটি। বলিউডে সর্বশেষ ‘কবীর সিং’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেছিলেন শহীদ কাপুর, অপরদিকে মীরা বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন স্টাইল সম্পর্কিত বিভিন্ন কারণে। এমনকি গর্ভাকালীন সময় একটি টিভিসি তেও কাজ করেছিলেন মীরা।

Tags: বলিউডমীরামীরা রাজপুতশহীদ কাপুর
Previous Post

বুয়েটে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই: ছাত্রকল্যাণ পরিচালক

Next Post

বুয়েটের ভিসি কোথায়?

Next Post
বুয়েট-ভিসি-তালা-আবরার হত্যা

বুয়েটের ভিসি কোথায়?

একদিনেই তো আর বিচার করা যায় না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT