চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটের ভিসি কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 08, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
বুয়েট-ভিসি-তালা-আবরার হত্যা

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর প্রায় ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এখনও ঘটনাস্থলে আসেননি। এমনকি যোগ দেননি ফাহাদের নামাজে জানাযায়।

বিষয়টি নিয়ে আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার সকাল থেকে বুয়েটে চলমান বিক্ষোভের এক পর্যায়ে বেলা ১১টার কিছু পরে ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) ড. মিজানুর রহমান শিক্ষার্থীদের শান্ত করতে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। ঘটনার জন্য তার ব্যর্থতা বিষয়ে প্রশ্ন করে তার পদত্যাগ দাবি করেন। সেসময় শিক্ষার্থীরা বুয়েটের ভিসির বিষয়ে জানতে চাইলে ড. মিজানুর বলেন, ‘সেটা ভিসি’কে বলতে পারেন – ভিসি আসবে কিনা এটা উনার ব্যপার। তবে আমরা এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব।’

ওই সময় শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্যকে সবার সামনে তিনি ফোন করলে উপাচার্য ফোন না ধরে লাইন কেটে ফোন বন্ধ করে দেন। গণমাধ্যমের ফোনও তিনি এড়িয়ে চলছেন বলেও অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।

কতদিনের মধ্যে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক বলেন, উপাচার্যের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর একেএম মাসুদ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

Tags: আবরার ফাহাদ হত্যাবুয়েট ভিসি
Previous Post

মীরা বলিউডে আসলে শহীদের সন্তান দেখবে কে?

Next Post

একদিনেই তো আর বিচার করা যায় না: কাদের

Next Post

একদিনেই তো আর বিচার করা যায় না: কাদের

সম্রাট-মেডিক্যাল বোর্ড

সম্রাটের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT