চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের প্রতি অবরোধ আরোপ এখন অনিবার্য

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:36 অপরাহ্ন 12, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
শোকাহত পরিবার মিয়ানমার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সাধারণ মানুষের ওপর বেড়েছে সামরিক জান্তার অত্যাচার নির্যাতন। বিক্ষোভকারী জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা টমাস অ্যান্ড্রু বলেছেন: ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমাতে কমপক্ষে ৭০ জনকে হত্যা করেছে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা।

তিনি আরও বলেন: বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর এই খুন, নির্যাতন ও হয়রানিমূলক কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। অ্যান্ড্রু জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে বলেছেন: নিহতদের অর্ধেকের বেশির বয়স ২৫ বছরের কম। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দুই হাজারের বেশি মানুষকে বেআইনিভাবে আটক করা হয়েছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলছে।

দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে আটকের পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মিয়ানমারে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গেও সহিংস আচরণ করছে জান্তা সরকার। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার খুব প্রয়োজন না থাকলে যুক্তরাজ্যের নাগরিকদের মিয়ানমার ছেড়ে যেতে বলেছেন।

মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনীর মালিকানাধীন মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের বিরুদ্ধে বহুপক্ষীয় অবরোধ আরোপের আহ্বান জানানো হয়েছে। এই তেল ও গ্যাস কোম্পানির আয় এ বছর একশ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। অ্যান্ড্রু বলেন: ঐক্যবদ্ধভাবে ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত না হলে অবরোধ বাস্তবিকভাবে কোনো ফল বয়ে আনবে না।

একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখল এখনও গণতান্ত্রিক আদর্শের জন্য নিন্দনীয়। প্রতিবেশি দেশ হিসেবে আমাদের মিয়ানমারের ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে হবে। এবং আর্ন্তজাতিকভাবে এই সামরিক সরকারের সকল অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। জাতিসংঘের অবরোধ আরোপের আহ্বানে আমাদের দিক থেকে সক্রিয় ভূমিকা পালন করা দরকার বলে আমরা মনে করি।

আমরা আরও মনে করি, সামরিক শাসন কখনও কোনো রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে না। সে কারণে এই অবৈধ সরকারকে সব ধরণের অসহযোগিতা করে মিয়ানমারের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়াতে হবে। আমরা নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান না নিলে পরোক্ষে সামরিক সরকারের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। এখনই বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা দরকার মিয়ানমারের সামরিক জান্তাদের ওপর অবরোধ আরোপের।

Tags: অবরোধজাতিসংঘনির্যাতনমিয়ানমারসম্পাদকীয়
Previous Post

আসছে শুক্রবার ‘অলাতচক্র’র দিন, ১৭ প্রেক্ষাগৃহে মুক্তি

Next Post

তিন দিনেই পেঁয়াজের কেজিতে দাম বাড়লো ১৫ টাকা

Next Post
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম কমার প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনেই পেঁয়াজের কেজিতে দাম বাড়লো ১৫ টাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী-পুলিশ সম্পর্ক স্থাপনে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT