চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই পেঁয়াজের কেজিতে দাম বাড়লো ১৫ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 12, মার্চ 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম কমার প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত আমদানি আর উৎপাদন ভালো হওয়ায় পেঁয়াজের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। আর এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে পেঁয়াজের দামের এই চিত্র পাওয়া গেছে।

বাজারে এখন খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। অথচ বুধবারে দাম ছিল ৪০ টাকা। বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা।

পেঁয়াজের দাম বাড়ার চিত্র পাওয়া গেছে সরকারি বিপণন সংস্থা বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দৈনিক বাজার দরের তথ্যেও।

টিসিবির তথ্যমতে, আজ এক কেজি ভালো মানের দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকায়। যদিও কিছু দোকানে ৪৫ টাকাতেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। সপ্তাহখানেক আগেও দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও এক মাসের ব্যবধানে ১৫ টাকা বেড়ে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২৭ শতাংশ বেশি দামে। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

ক্রেতাদের অভিযোগ, সবেমাত্র শেষ হলো পেঁয়াজের উৎপাদনের মৌসুম। রোজার আগেই পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তাই কোনো কারণ ছাড়াই হু হু করে পণ্যটির দাম বাড়ছে।

তারা বলছেন, রমজানকে সামনে রেখে কোনো ব্যবসায়ী অনৈতিকভাবে দাম বাড়াতে না পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কিন্তু ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করলেও দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।

কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আলী হোসেন বলেন: গত বুধবার ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। আর গতকাল বৃহস্পতিবার বিক্রি করেছি  ৪৩ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজ (শুক্রবার) ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ পাইকারিতে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।

তিনি বলেন: বাজারে এখন মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আগে আগে ওঠা এ পেঁয়াজের সরবরাহ আস্তে আস্তে কমে আসছে। এ কারণে দাম বেড়েছে। তবে কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে যেতে পারে।

কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী মো. আশরাফুল বলেন: স্থানীয় মহাজনরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। ফলে আমাদেরকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। যে কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

Tags: পেঁয়াজপেঁয়াজের দাম
Previous Post

মিয়ানমারের প্রতি অবরোধ আরোপ এখন অনিবার্য

Next Post

শিক্ষার্থী-পুলিশ সম্পর্ক স্থাপনে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী-পুলিশ সম্পর্ক স্থাপনে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

নাটক বম্বে বেগমসের মূল চরিত্রের ছবি, নারীদের দৃঢ় উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মুখে ‘বম্বে বেগমস’: নেটফ্লিক্সকে স্ট্রিমিং বন্ধের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT