চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে আন্তর্জাতিক সেমিনার

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:25 পূর্বাহ্ন 23, জুন 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বিশেষ অতিথি ও বক্তাদের সঙ্গে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সেমিনার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মিশরের রাজধানী কায়রোতে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আন্তর্জাতিক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে কায়রোর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত সেমিনারে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সেমিনারে আগত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বাংলাদেশ তথা বাঙালি জাতির উত্থানে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদান এর ওপর আলোচনা অংশ নেয়ার আহ্বান জানান।

সেমিনারে মিশরে সাবেক প্রধানমন্ত্রী বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর ইসাম আব্দেল আজিজ সরাফ বলেন, বঙ্গবন্ধুর সংগ্রাম, নিজ মাতৃভূমির জন্য আত্মত্যাগ, নয় মাসের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে পড়াশোনা  করা উচিত।  এতে বর্তমান প্রজন্ম অনুপ্রেরণা লাভ করতে পারে।

সেমিনারে কায়রো ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ শামীম হাসনাইন এর মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এর প্রেক্ষাপট প্রভাব ও স্বাধীনতার ঘোষণার ব্যাখ্যা করেন।

নিবন্ধনটি উপস্থাপন করেন বিশ্ব বিখ্যাত আল-আজহার আল শরীফের সর্বোচ্চ ওলামা পরিষদ এর ডাইরেক্টর জেনারেল মাহমুদ সেদকি আল- হাওয়ারি।

তিনি বাঙালি জাতির স্বাধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ব্যক্তি মুজিবের অবিস্মরণীয় অবদান এর তাৎপর্য তুলে ধরেন।

এছাড়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিলা কিটি পুমফেরি তার আলোচনায় ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়’ বঙ্গবন্ধুর এই বিখ্যাত বাণী তাৎপর্য , প্রয়োগ এবং পরবর্তীতে তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাস্তবায়নের দৃষ্টান্ত ও সাফল্য বর্ণনা করেন।

মিশরে নিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তাৎপর্যের উপর বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জাতির পিতার আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান।

Tags: জন্মশতবার্ষিকী
Previous Post

আফগানিস্তান নিয়ে জাতিসংঘের সতর্কতা

Next Post

তিন সপ্তাহে ‘রাধে’র আয় মাত্র এক লাখ রুপি!

Next Post
সালমান খান স্টাইলিশ পোশাকে দর্শকদের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সপ্তাহে 'রাধে'র আয় মাত্র এক লাখ রুপি!

নিউইয়র্ক সিটি নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT