চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান নিয়ে জাতিসংঘের সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 23, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে সামরিক বাহিনী নিরাপত্তা রক্ষায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের অনেক অঞ্চল জঙ্গিগোষ্ঠী তালেবানদের দখলে চলে যাওয়ায় সেদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহার করা নিয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। 

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, জাতিসংঘের বিশেষদূত দেবোরা লায়ন্স নিরাপত্তা কাউন্সিলকে আফগানিস্তানের ‘এই ভয়াবহ পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করে বলে মে মাস থেকে দেশটির ৩৭০টি জেলার মধ্যে ৫০টি জেলা তালেবান জঙ্গিদের দখলে।

আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ৬৪টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে পারছে না।

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। রাজধানী কাছাকাছি পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে কট্টর ইসলামপন্থি এই সশস্ত্র গোষ্ঠী। আফগানিস্তানে সকল প্রাদেশিক কেন্দ্র এখনও সরকারে নিয়ন্ত্রণে।

সাম্প্রতিক সময়ে তালেবান জঙ্গিরা আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। দেশটির উত্তর এবং পশ্চিমের একাধিক জেলা তারা দখল করে নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে এখনই সেনা প্রত্যাহার কতটা সুফল বয়ে আনবে আফগানিস্তানে তারই আশঙ্কা করছে জাতিসংঘ।

আগামী শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা। যেখানে দুই নেতা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে কথা বলবেন।

তালেবান সহিংসতার মুখে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের গতি কমিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সেনা পুরোপুরি প্রত্যাহারের সময়সীমা এখনও ১১ সেপ্টেম্বরে নির্ধারিত আছে। তবে তা পরিবর্তন হতে পারে। এরই মধ্যে আফগানিস্তান থেকে অর্ধেক সেনা প্রত্যাহার করা হয়েছে।

Tags: আফগানিস্তানজাতিসংঘতালেবান যোদ্ধা
Previous Post

‘আওয়ামী লীগের লক্ষ্য বাংলাদেশকে আত্মমর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করা’

Next Post

মিশরে বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে আন্তর্জাতিক সেমিনার

Next Post
বিশেষ অতিথি ও বক্তাদের সঙ্গে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সেমিনার।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে আন্তর্জাতিক সেমিনার

সালমান খান স্টাইলিশ পোশাকে দর্শকদের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সপ্তাহে 'রাধে'র আয় মাত্র এক লাখ রুপি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT