চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলগেড হত্যায় ‘মূল পরিকল্পনাকারী’সহ গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 19, ডিসেম্বর 2017
in অপরাধ
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিক বা ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত মিলু মিলগেড গোমেজ ছবি: পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহিত

রাজধানীর আরজতগপাড়ায় নিজ বাসায় জবাই করে মিলু মিলগেড গোমেজ নামে বৃদ্ধাকে খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী জয়নালসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যরা হলো-পারভেজ ও নাইম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

সোমবার রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে তারা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জয়নাল নিহতের বাড়ির কেয়ারটেকার ছিল।

‘মূলত তার পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার উদ্দেশ্যে মিলু গোমেজকে গলা কেটে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডে জয়নালকে সহযোগিতা করেছে পারভেজ ও নাইম।’-বলেন বিপ্লব।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবেন বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন আরজতপাড়া এলাকার নিজ বাড়ির তৃতীয় তলা থেকে মিলু মিলগেড গোমেজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী হিউবার্ড অনিল গোমেজ (৮০) ও গৃহকর্মীকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে অনীল গোমেজ মহখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হিউবাট অনিল গোমেজ (৮০) ও মিলু মিলগেড গোমেজ (৬৫) আরজত পাড়ার নিজেদের তিনতলা বাড়ির তৃতীয় তলাতে থাকতেন। হিউবাট দীর্ঘদিন আমেরিকান দূতাবাসের স্টোর কিপারের দায়িত্বে ছিলেন।

Previous Post

অসমাপ্ত ‘অপারেশন অগ্নিপথ’, শাকিবকে নিয়ে আশিকুরের ‘সুপার হিরো’

Next Post

আল-আমিনের অ্যাকশনে বড় ধরনের ত্রুটি

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আল-আমিন অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-আমিনের অ্যাকশনে বড় ধরনের ত্রুটি

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভরাডুবির আশঙ্কায় উন্মাদ বিএনপি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT