চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আমিনের অ্যাকশনে বড় ধরনের ত্রুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 19, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আল-আমিন অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-আমিন হোসেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ডেলিভারির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আল-আমিন হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই পেসার বিপিএল শেষে পেলেন আরও বড় দুঃসংবাদ। তার বেশ কয়েকটি ডেলিভারিতেই ত্রুটি খুঁজে পেয়েছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। বিপিএলের ভিডিও ফুটেজ ঘেঁটে তারা দেখেছেন বল ছাড়ার সময় হাতের কনুই প্রায় ২৫ ডিগ্রি বেঁকে যায়! আইসিসির নিয়ম অনুযায়ী কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকলে সেটি অবৈধ ডেলিভারি।

আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে রিভিউ কমিটির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু বলেন, ‘বিপিএলে একটি ডেলিভারি নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করার পর আমরা সবগুলো ম্যাচের অ্যাকশন পর্যবেক্ষণ করেছি। তাতে আল-আমিনের অ্যাকশনে বড় ধরনের ত্রুটি দেখেছি। হাত বেঁকে যায় ২৫ ডিগ্রির মতো। আমরা তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে বলেছি। সে যখন মনে করবে অ্যাকশনে উন্নতি হয়েছে তখন এসে আমাদের কাছে পরীক্ষা দিতে পারবে।’

কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ত্রুটি শুধরে নেওয়ার কাজ করছেন আল-আমিন। সালাউদ্দিন এর আগে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ত্রুটি শুধরে দেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন। ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এই পেসারের ক্যারিয়ার আরেকবার হুমকির মুখে।

বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় থাকা আরেক বোলার শরিফউল্লাহর বোলিং অ্যাকশন মঙ্গলবার পরীক্ষা করেছে রিভিউ কমিটি। শিগগিরই জানা যাবে তার ভাগ্যে কী আছে। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা এই অফস্পিনারের বেশিরভাগ ডেলিভারিই সন্দেহের চোখে দেখেন আম্পায়াররা।

Tags: আল আমিন হোসেন
Previous Post

মিলগেড হত্যায় ‘মূল পরিকল্পনাকারী’সহ গ্রেপ্তার ৩

Next Post

‘ভরাডুবির আশঙ্কায় উন্মাদ বিএনপি’

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভরাডুবির আশঙ্কায় উন্মাদ বিএনপি’

কক্সবাজার সৈকত, পর্যটক ও পুলিশ সদস্যদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পর্যটক নাজেহাল করা সেই এ এসআই ক্লোজড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT