চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের হাতের পছন্দের রান্নাগুলো শিখে নেয়ার চেষ্টা করছি: শবনম ফারিয়া

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
3:16 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in বিনোদন
A A
শবনম ফারিয়া হাসিমুখে পটভূমির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে গেছে সারাবিশ্ব। মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরবন্দি সবাই। নাটক, থিয়েটার ও চলচ্চিত্র অঙ্গনেও পড়েছে এর প্রভাব। করোনার কারণে কাজ নেই শোবিজ অঙ্গনের ব্যস্ত তারকাদেরও। ঘরে বসেই কাটছে তাদের দিন রাত। কী করছেন তারা? হোম কোয়ারেন্টাইনের এই সময় ও সংকট নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

এ তারকা জানালেন, গেল ১৯ মার্চ মাস থেকেই তার শান্তিনগরের বাসায় বসে দিন কাটাচ্ছেন। আলাপের বিশেষ অংশ তুলে ধরা হলো:

ঘরবন্দি থাকতে থাকতে আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে?
১৮ মার্চ সর্বশেষ শুটিং করেছি। পরদিন থেকে আমি ঘরবন্দি। জীবনে পুরোপুরি পরিবর্তন এসেছে। আমি মাসে প্রায় ২২ দিনই ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করে অভ্যস্ত। যেদিন শুটিং থাকে না সেদিন জিমে যেতাম। এখন এমন কোন দিন যায় না যে একদমই করার মতো কিছু নেই। এই অভিজ্ঞতা একদমই নতুন। প্রথম প্রথম বেশ বিরক্ত লাগছিল। এখন মনে হয় অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। তবে ঘুমের সময়ের একদম ঠিক নেই। যখন তখন ঘুমিয়ে যাচ্ছি। এই সুযোগ তো আগে কখনো পাইনি।

নিজের সাবধানতা এবং পরিবারের খেয়াল রাখছেন কীভাবে?
আমার বাবার মৃত্যুর পর বলতে গেলে আমি আর আমার মা এ দুজন মানুষের সংসার। মা-মেয়ে আমাদের দুজনেরই ডায়াবেটিস আছে। আম্মুর বয়স ৬০ এর বেশি। তাছাড়া আম্মুর হার্টেরও একটু সমস্যা তাই তাকে নিয়েই আমাদের চিন্তা বেশি। আমার বাবা মারা গিয়েছিলেন চিকুনগুনিয়ায়। তাই মাকে নিয়েই বেশি ভয় পাই। মাও বেশ সাবধান। আমার বড় দুইবোনও ফোনে ফোনে মাকে বিভিন্ন নির্দেশনা দেন, সাবধানে থাকতে বলেন। আমরাও চেষ্টা করছি সচেতনা নির্দেশনাবলী সম্পূর্ণভাবে মেনে চলার। বাসা থেকে একদমই বের হই না। গত ১৮ তারিখ থেকেই ড্রাইভার, বুয়া পেইড লিভে। আম্মুর একজন কেয়ার টেকার আছে, উনিও সম্পূর্ণ নির্দেশনা মেনে চলছেন।

ঘরে আপনার দিন কাটছে কীভাবে?
ব্যস্ত যে খুব একটা রাখতে পারছি তেমন না, তবে চেষ্টা করছি। এখন মাকে অনেক জ্বালাই। সারাক্ষণ এটা সেইটা খেতে চাই। মা সেসব নিয়ে ব্যস্ত থাকে। নিয়মিত আমি আর মা একসাথে নামাজ পড়ি। প্রতিদিন একটু করে কোরআন শরীফ পড়ছি। ঈদের আগে মায়ের সাথে কোরআন খতম দেয়ার চেষ্টা করছি। শেষ মনে হয় ক্লাস টেনে কোরআন খতম দিয়েছিলাম। এরপর আর এভাবে কখনো সময়ই পাইনি। এই জন্যে মা ভীষণ খুশি। আমি একদমই রান্না পারতাম না। এই কদিনে অনেক রান্না শিখেছি। প্রায়ই বিভিন্ন রকমের কেক বানাচ্ছি। মায়ের হাতের যেসব রান্না পছন্দ তা শিখে নেয়ার চেষ্টা করছি! কস্টিউম গুছিয়ে রাখছি সব। যেগুলো পরবো না আলাদা করে ফেলছি। 

কাগজ পেন্সিল দিয়ে কস্টিউমের ডিজাইন আঁকছি। নিয়মিত বাসায় ইয়োগা করার চেষ্টা করছি আমার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য।

করোনার ভবিষ্যৎ নিয়ে আপনি শঙ্কিত?
হ্যাঁ, আমি সত্যিই শঙ্কিত। কারণ আমাদের জনবহুল দেশ। ইতালির জনসংখ্যা আমাদের প্রায় ৩ ভাগের একভাগ। আমেরিকা এতো উন্নত দেশ সেখানেও খুব খারাপ অবস্থা। আমাদের দেশে এমনিতেই মানুষ বেশি। এখন সচেতন হয়ে ঘরে না থাকলে করোনার প্রকোপ বাড়তেই থাকবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে কোন দুটি কাজ আগে করবেন?
প্রথমে ছয় রাকাত নামাজ আদায় করবো। তারপর আমার দাদি, ফুফু, চাচা-চাচি, কাজিনদের সাথে দেখা করবো। পরে জিমে যাবো। আর আমার স্টেক খুব পছন্দ। পছন্দের রেস্টুরেন্টে গিয়ে স্টেক খাবো।

সামর্থবানরা অসচ্ছল মানুষদের সহায়তা করছেন, আপনি কি এমন উদ্যোগ নিয়েছেন?
অভিনয় শিল্পী সংঘে আমার একদিনের পারিশ্রমিক দিয়েছি। নির্মাতা মুস্তাফা কামাল রাজ ভাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছে সেখানে আমি অংশ হয়েছি। আগামীতে যদি আরও লাগে আমি অবশ্যই চেষ্টা করবো। এছাড়া আমি ব্যক্তিগতভাবে ১২০ জনকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছি। আসন্ন রোজার প্রথম সপ্তাহে আরও ১৫০ জনকে দেব ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু সাহায্য করা যায়। আমার মনে হচ্ছে, এই অচলাবস্থা আরো কিছুদিন থাকা লাগবে।

এগুলো গোপন রেখেছেন কেন?
গোপন করি নাই। আমি চাইনি ইচ্ছাকৃতভাবে জানাতে। এর দুটি দিক আছে। কেউ বলে দান করে মানুষকে দেখাতে হয়না। আরেকদল বলবে, দান করলে জানান যাতে অন্য কেউ দান করতে উৎসাহিত হয়। মহামারির মধ্যেও অনেক মানুষ জাজমেন্টাল! এজন্য আমি চুপ ছিলাম। তবে দান করে মানুষকে জানালেও এতে কিছু মানুষ তো খেতে পারবে।

Tags: করোনাঘরবন্দিঘরবন্দি তারানাটকলকডাউনলিড বিনোদনশবনম ফারিয়াশিল্পী সংঘ
Previous Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৩১২

Next Post

বেওয়ারিশ কুকুর-বেড়ালের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা

Next Post
বেওয়ারিশ কুকুরের জন্য রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেওয়ারিশ কুকুর-বেড়ালের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ যাত্রায় বেঁচে গেলে...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT