চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়াবতী’ দেখতে গিয়ে ‘সাপলুডু’র প্রচারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

১৩ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী চলছে অরুণ চৌধুরী পরিচালিত তিশা-রোহান অভিনীত ছবি ‘মায়াবতী’। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি রাজধানীর বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে। ছবিটি দেখতে সাধারণ দর্শকের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রেক্ষাগৃহে ভিড় করেছেন ছোট ও বড় পর্দার তারকারা। এবার ‘মায়াবতী’ দেখতে প্রেক্ষাগৃহে হাজির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’র পুরো টিম!

আসছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’! অথচ তার আগে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দলে-বলে ‘মায়াবতী’ দেখতে হানা দিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমসহ সাপলুডু’র পরিচালক গোলাম সোহরাব দোদুল।

শুক্রবার রাত সাড়ে আটটার শোতে ‘মায়াবতী’ দেখতে এদিন সন্ধ্যা থেকেই স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয় সাপলুডু টিম। এসময় সেখানে উপস্থিত ছিলেন ‘মায়াবতী’র নির্মাতা অরুণ চৌধুরী ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

এসময় পুরো স্টার সিনেপ্লেক্সে শোডাউন করেন আরিফিন শুভ। কথা বলেন দর্শকের সঙ্গেও। ‘মায়াবতী’সহ অন্যান্য ছবি দেখতে আসা দর্শকদের কাছে মুক্তি প্রতীক্ষিত ‘সাপলুডু’ নিয়ে প্রত্যাশার কথাও জানতে চান। শুধু তাই নয়, ২৭ তারিখ থেকে ছবিটি দেখারও আমন্ত্রণ জানান ঢাকাই ছবির এই নায়ক।

নির্মাতা বলেন, আমরা বাংলা ছবির সাথে আছি, আজকে মায়াবতী দেখছি। ২৭ তারিখ থেকে ‘সাপলুডু’ দেখবো।

চলতি বছরের শুরুর দিকে ইউটিউবে মুক্তি পেয়েছিলো ‘সাপলুডু’র টিজার। টানটান উত্তেজনায় ঠাসা চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে যায়। প্রশংসা কুড়িয়ে নেয় সর্ব সাধারণের। বৃহস্পতিবার রাতে ইউটিউবে মুক্তি পেল ছবির ট্রেলার।

টিজারের মতোই সাড়া ফেলেছে সাপলুডু’র ট্রেলার। বিশেষ করে প্রশংসিত হচ্ছে ছবিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানদের উপস্থিতি। ট্রেলারে একটু ঝলক দেখেই চরিত্রাভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। আলাদাভাবে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

Tags: অরুণ চৌধুরীআরিফিন শুভজাহিদ হাসানতারিক আনাম খানমায়াবতীরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাপলুডুসালাহউদ্দিন লাভলুসিনেপ্লেক্স
Previous Post

৯২ তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘আলফা’

Next Post

সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, যদি…

Next Post

সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, যদি...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT