চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। তহুরা খাতুনের জোড়া গোলে দুদফা এগিয়ে থেকেও জয় আসেনি।

গ্রুপ ‘এ’তে টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই অবশ্য গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে না হারার স্মৃতি সঙ্গী করে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েরা।

শনিবার থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। উল্লাসে মাতানো গোলটি আনেন লাল-সবুজদের নাম্বার-১০ তহুরা খাতুন।

খেলায় আধিপত্য ধরে রাখার পাশাপাশি সেই লিডও ৭৭ মিনিট পর্যন্ত ধরে রাখে বাংলাদেশ। এরপরই দুদল মিলিয়ে ঝটপট তিন গোলের দেখা মেলে।

শুরুতে কর্নার থেকে আসা বলে বক্সে জটলার মধ্য থেকে গোল করে সমতা ফেরায় অজি মেয়েরা।

সেই উল্লাস এক মিনিটও স্থায়ী হয়নি। পরক্ষণেই দারুণ এক পাল্টা আক্রমণে আবারও লিড নেয় বাংলাদেশ। এবারও গোলদাতা তহুরা খাতুন। মাঝমাঠ থেকে লম্বা পাসে বল পেয়ে এক ডিফেন্ডার ও গোলরক্ষকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন লাল-সবুজদের ফরোয়ার্ড।

মিনিট দেড়েক পর আবারও সমতা ফেরায় অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

আগের দুই ম্যাচে মোট ১০ গোল জড়ায় বাংলাদেশের জালে। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হারে মেয়েরা। পরের ম্যাচে পরাশক্তি জাপানের কাছে ৯ গোল হজম করেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

Tags: তহুরাবাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
Previous Post

সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, যদি…

Next Post

মামলার খরচ চালাতে কনসার্ট!

Next Post

মামলার খরচ চালাতে কনসার্ট!

দুই ফাহিমের গোলে বাংলাদেশের উড়ন্ত শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT