চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার খরচ চালাতে কনসার্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

গাছ কাটা রুখতে সুপ্রিম কোর্টে চলছে মামলা। আর সেই মামলার খরচ মেটাতে এবার আয়োজন করা হচ্ছে কনসার্টের। যে কনসার্টে গাইবেন সাত্যকি ব্যানার্জী, অর্ক মুখার্জী ও তীর্থ!

দীর্ঘ তিন বছর ধরে ঐতিহ্যবাহী যশোর রোডের গাছ বাঁচাতে ভারতীয় অংশে আন্দোলন চলছে। গাছ কাটা আটকাতে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে ও আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিলো এই আন্দোলন।

পরবর্তীতে আইনি লড়াই চলে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে। রাস্তার লড়াই থেকে আইনি লড়াইয়ের সমস্ত খরচ বহন করেছে সাধারণ মানুষ।

এবার সুপ্রিমকোর্টের মামলার খরচ মেটাতে প্রয়োজন আর্থিক সহায়তার। আর এই কারণেই যশোর রোডের গাছ আন্দোলনে আর্থিক সহায়তার জন্যই কনসার্টের আয়োজন করেছে ‘যশোর রোড গাছ বাঁচাও কমিটি’।

যেখানে গান গাইতে রাজি হয়েছেন শিল্পী সাত্যকি, অর্ক ও তীর্থ। ২৫ সেপ্টেম্বর মধ্যমগ্ৰামের নজরুল শতবার্ষিকী সদনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘বৃক্ষমঙ্গল, যশোর রোডের গাছ বাঁচাতে গান’-এর এই আয়োজন।

এ বিষয়ে অর্ক মুখার্জী বলেন, আমি-সাত্যকি দা, কৌস্তভ, তীর্থ, সজীবসহ আমাদের আরো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কাজের জন্য উপস্থিত থাকবো। ভালোবাসার জন্য, আশা করবো আপনারাও থাকবেন। সামান্য কিছু মূল্য ব্য় করে যদি শহরটির জন্য কিছু করা যায় সে কথা ভেবেই আসুন। মন ভরে গান শোনানোর চেষ্টা করবো।

এই অনুষ্ঠানে বিক্রিত সমস্ত টিকিট মূল্য বিশিষ্ট তিন শিল্পী যশোর রোডের গাছ বাঁচাতে সুপ্রিমকোর্টে মামলার খরচের জন্য সহায়তা করবেন। টিকিট মূল্য ১০০ টাকা, ২০০টাকা এবং ৩০০ টাকা।

Tags: অর্ককনসার্টযশোর রোডলিড বিনোদনসাত্যকি
Previous Post

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

Next Post

দুই ফাহিমের গোলে বাংলাদেশের উড়ন্ত শুরু

Next Post

দুই ফাহিমের গোলে বাংলাদেশের উড়ন্ত শুরু

সাইবার দুর্বৃত্তদের হাত থেকে বাঁচবেন যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT