বাংলাদেশের করা ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশি বোলারদের চাপে রেখেছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। সাত ওভারের ভেতর উইকেট না হারিয়ে ৬০’র বেশি তুলে ফেলে দলটি। এরপর মাশরাফির জোড়া আঘাতে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ।
সপ্তম ওভারের পঞ্চম বলে থারাঙ্গাকে (২৪) ফেরান টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়া মাশরাফি। এরপর মুনাবিরাকে (৮) কট এন্ড বোল্ড বানিয়ে বিদায় করেন।
এর আগে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। তামিম ইনিংসের শুরুতে ফিরে যাওয়ার পর সৌম্য সরকার ২৯ করেন। শেষ দিকে ৩১ রান করেন রিয়াদ। মোসাদ্দেক হোসেন ৩৪ করে অপরাজিত থাকেন।









