চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্দের আগুনে পুড়ল আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 04, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

ঢাকার মাঠে খেলে গেছেন কয়েক মৌসুম। তাই ঢাকা আবাহনীকে ভালোই জানা ছিল হাইতিয়ান সনি নর্দের। সেই নর্দের মোহনবাগানের কাছে এএফসি কাপের গ্রুপ পর্বে ৩-১ গোলে হারল ঢাকা আবাহনী। সনি নর্দের নৈপুণ্যের কাছেই।

এএফসি কাপে মঙ্গলবার মোহনবাগানের মাঠে আতিথ্য নিয়েছিল ঢাকার আকাশী-নীলরা। এপার ওপার দুই বাংলার লড়াই। খেলা জমিয়ে দিয়েছিল প্রথমে আবাহনীই। ২১ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু গোল দিয়েই যেন দায়িত্ব শেষ মনে করে বসল ঢাকার দলটির আক্রমণ ভাগ।

অন্যদিকে গোলটা যেন মৌচাকে ঢিল পড়ার মতো বিঁধল মোহনবাগানের খেলোয়াড়দের গায়ে। তাদের পাল্টা আক্রমণে তটস্থ হয়ে গেল আবাহনী। প্রথমঅর্ধেই সমতায় ফেরে পশ্চিম বাংলার দলটি। গোলদাতা জেজে। পাস সনি নর্দের।

ম্যাচের ৪৮ মিনিটে দ্বিতীয় গোল স্বাগতিকদের। এবার গোলদাতা বলবন্ত সিং। পরে ৮৭ মিনিটে নিজের ভাগের গোলটাও পূরণ করে ফেলেন নর্দে। ৩-১ গোলে হার আবাহনীর।

এএফসি কাপে পরপর দুই ম্যাচে হারল দ্রাগো মামিচের শিষ্যরা। আগের হারটি মালদ্বীপের দল মার্জিয়ার কাছে। এখন সামনের পথ পার করাও দায় আবাহনীর।

Tags: এএফসি কাপ ফুটবল
Previous Post

Why Mashrafe retires from T20?

Next Post

মাশরাফির জোড়া আঘাতে পথে ফেরার চেষ্টা

Next Post

মাশরাফির জোড়া আঘাতে পথে ফেরার চেষ্টা

মাশরাফি: ম্যান অফ দ্য ম্যাচ থেকে ম্যান অফ দ্য নেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT