ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মার্সেলোর জোড়া গোলে নতুন মৌসুম শুরুর আগের প্রস্তুতি পর্বে ইংলিশ লিগের শক্তিশালী দল চেলসিকে হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের মিশিগানে শনিবার রাতে চেলসিকে ৩-২ গোলে হারিয়েছেরিয়াল মাদ্রিদ।দলের মূল খেলোয়াড়দের ছাড়া মাঠে নামলেও মার্সেলোর নৈপুণ্যে শুরুতেই ম্যাচ নিজেদের কবজায় নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের ১৯ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে গোল করে দলের জন্য লিড এনে দেয় মার্সেলো। ২৬ মিনিটে আবারো এই দুই জুটির সমন্বয়ে গোল হয়। 
ডি বক্সের বাইরে থেকে আসেনসিওরের সঙ্গে ওয়ান টু করে চেলসি রক্ষণকে বোকা বানিয়ে গোল ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো।
৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন যুব দল থেকে উঠে আসা ২২ বছর বয়সী ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক গোল করেন তিনি।
চেলসির বদলি নামা খেলোয়াড় এডেন হ্যাজার্ড ৮০তম মিনিটে একটি গোল শোধ করেন।









