চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার আলেপ্পো দখলে সরকার-বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই

প্রণয় পলিকার্প রোজারিও by প্রণয় পলিকার্প রোজারিও
9:28 পূর্বাহ্ন 31, জুলাই 2016
in আন্তর্জাতিক
A A

সিরিয়ার আলেপ্পো শহরের গুরুত্বপূর্ণ একটি অংশ দখলে নিতে সরকার ও বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই চলছে। সংঘর্ষের মধ্যে কয়েকশ’ পরিবার জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বিদ্রোহীদের একটি অংশ সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে আসাদ প্রশাসন।

আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের দখল নিতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক অভিযানে নেমেছে সিরিয়া ও তার মিত্র রুশ বাহিনী। ভয়াবহ সংঘর্ষের মধ্যে নিরীহ নাগরিকদের মানবিক কারণে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দিয়েছে সিরিয়া সরকার। এতে শত শত পরিবার শহর ছেড়ে জাতিসংঘের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে।

সিরিয়া সরকারের মিত্র রাশিয়া এর আগে জানিয়েছিল, জনগণের সহায়তায় চারটি করিডোর খোলা হতে পারে। তবে সিরিয়ার বিরোধী দলের দাবি, জনগণের সহায়তা নয়, এটি সরকারের আলেপ্পো পুনর্দখলের চক্রান্ত।

‘করিডোরগুলো সাহায্য দেশে আনার জন্য নয়, দেশ থেকে জনগণকে বের করে দেয়ার জন্য,’ বলেন বিরোধী দল হাই নেগোসিয়েশনস কমিটির প্রধান বাসমা কোদমানি, ‘এর মধ্য দিয়ে মানুষকে একটাই ভয়াবহ বার্তা দেয়া হচ্ছে: এখান থেকে যাও নইলে না খেয়ে মরো।’

রুশ বাহিনীর সহায়তায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। তুমুল লড়াইয়ে টিকতে না পেরে বিদ্রোহীদের একটি অংশ সিরীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

জাতিসংঘ মানবিক কারণে নিরীহ লোকদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার করিডর খোলার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে এসব করিডোরের নিয়ন্ত্রণ জাতিসংঘকে দেয়ারও দাবি জানিয়েছে।

Tags: সিরিয়া যুদ্ধ
Previous Post

মার্সেলোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

Next Post

সিরিয়ার আলেপ্পো দখলে সরকার-বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই

Next Post

সীমানা ছাড়িয়ে শাকিব

সীমানা ছাড়িয়ে শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT