চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নাগরিককে আটকের দাবি করেছে নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 08, মে 2017
in আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার সন্দেহে এক মার্কিন নাগরিককে আটকের দাবি করেছে দেশটি।

কিম হাক-সং নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিক পিয়ংইয়াং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউএসটি)-তে কাজ করতেন। গত ৬ মে তাকে আটক করা হয় বলে জানিয়েছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

নতুন এই ব্যক্তিসহ বর্তমানে দেশটিতে তিনজন মার্কিন নাগরিক আটক রয়েছে। তাদের মধ্যে একজন পিইউএসটি’র শিক্ষক কিম স্যাং-ডাক।

কেসিএনএ তার সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, ‘একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিম হাক-সংয়ের গ্রেফতারের বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করছে। এর বেশি কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নর্থ কোরিয়ায় এক মার্কিন নাগরিককে আটক করার একটি রিপোর্ট তারা পেয়েছেন। পররাষ্ট্র বিভাগ এ ব্যাপারে পিয়ংইয়াংয়ে সুইডিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে বলে জানান তিনি।

কিম ডং-চুল নামের এই মার্কিন নাগরিককে গত বছর নর্থ কোরিয়ায় দশ বছরের কঠোর শ্রমের সাজা দেয়া হয়

এই সুইডিশ দূতাবাসই নর্থ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় দেখাশোনা করে বলে জানিয়েছে বিবিসি।

অতীতেও যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার অভিযোগ করেছে, নর্থ কোরিয়া নিজেদের স্বার্থে দাবার গুটির মতো ব্যবহারের জন্য আমেরিকান নাগরিকদের আটকে রাখছে।

নর্থ কোরিয়ার নিউক্লিয়ার অস্ত্রসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের কোরীয় উপকূলে যুদ্ধজাহাজ পাঠানো থেকে চলমান সাম্প্রতিক দ্বন্দ্বের মাঝে মার্কিন নাগরিক আটকের এই ঘটনা নতুন করে দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

Tags: নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
Previous Post

‘তিন–চার দিন বাইরে, একদিন বাসায়’

Next Post

জঙ্গি বিরোধী অভিযান ও সরকারের বিশ্বাসযোগ্যতার সঙ্কট

Next Post

জঙ্গি বিরোধী অভিযান ও সরকারের বিশ্বাসযোগ্যতার সঙ্কট

আলভারো মোরাতার জোড়া গোলের উল্লাস

রোনালদোর বেশি, নেইমারের দ্বিগুণ গোল করতেন মোরাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT