চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বেশি, নেইমারের দ্বিগুণ গোল করতেন মোরাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 08, মে 2017
in স্পোর্টস
A A
আলভারো মোরাতার জোড়া গোলের উল্লাস

আলভারো মোরাতার জোড়া গোলের উল্লাস

বড় আশা করে এসেছিলেন। কিন্তু জানতেন রিয়াল মাদ্রিদের সেরা একাদশে নিয়মিত জায়গা করে নেওয়াটা খুব সহজ হবে না। পারফরম্যান্স দিয়েই সুযোগের রাস্তাটা তৈরি করতে চেয়েছিলেন। পারফর্ম ঠিকই করেছেন, কিন্তু আলভারো মোরাতা পর্যাপ্ত সেই সুযোগটা না পেয়ে খানিকটা হতাশ। সুযোগ পেলে রোনালদো, নেইমার, গ্রিজমানদের চেয়ে বেশি গোল করতেন বলে আত্মবিশ্বাস তার। অবশ্য চলতি লিগে এরইমধ্যে কম সুযোগের পরও নেইমারের চেয়ে বেশি গোলই করে ফেলেছেন মোরাতা।

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে দুই মৌসুম কাটিয়ে গত বছর রিয়ালের ডেরায় ফেরেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় জিদানের কৌশলের কাছে খুব বেশি প্রথম একাদশে থাকছেন না। গ্যারেথ বেলের চোট বা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্রামে যা একটু সুযোগ মেলে। সেটাই দারুণভাবে কাজে লাগান।

গত শনিবারই যেমন গ্রানাডার মাঠে রিয়ালের শুরুর একাদশে থেকে জোড়া গোল করেছেন। চলতি লিগে মোরাতার ১৫টি গোল হয়ে গেছে। আছেন এবারের লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার ষষ্ঠ স্থানে। যেখানে চলতি লিগে তিন দলের তিন নিয়মিত তারকা, রিয়ালের রোনালদোর গোল ২০টি, অ্যাটলেটিকোর অ্যান্টনে গ্রিজমানের ১৬টি আর বার্সার নেইমারের ১০টি। নিয়মিত সুযোগ পেলে তারও গোলসংখ্যা কোথায় দাঁড়াত সেটিতেই ইঙ্গিত মোরাতার।

আরেকটু বেশি সুযোগের আশা নিয়ে তাই আক্ষেপ, ‘সবাই আরো বেশি খেলতে চায়। প্রতিটা ম্যাচের প্রতিটা সেকেন্ড খেলতে চায়। গোল করতে চায়। আমি তেমনই। নিজেকে সবসময় কোচের জন্য প্রস্তুত রেখেছি। এটাই গুরুত্বপূর্ণ।’

সেই চাওয়াটা বেশিরভাগ সময়ই পূরণ হয় না। ব্যক্তিগত লক্ষ্যের ধারেকাছেও তাতে যাওয়া হয় না। তবে ব্যক্তির চেয়ে দলের দিকটাই আগে দেখেন বলে জানালেন মোরাতা, ‘ব্যক্তিগত অর্জন নিয়ে অতটা ভাবি না। দলের হয়ে বড় শিরোপা জিততে চাই। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। মৌসুমের শেষটায় এখনো আমরা দুটি প্রতিযোগিতার শিরোপার লড়াইয়েই এগিয়ে। আমার সুযোগ বা গোলের চেয়ে সেটাই সবার আগে।’

নেইমার-গ্রিজমান খুব বেশি গোল না করলেও নিজেদের দলের অটোমেটিক চয়েস। রোনালদোও তাই। তবে করিম বেনজেমা? জিদানের স্বদেশী এই ফরোয়ার্ড এবারের লিগে করেছেন মাত্র ৯ গোল। তারপরও প্রায় অটোমেটিক চয়েস বেনজেমা। একাদশের আক্রমণভাগে তার জায়গাটাও তো মোরাতার হতে দাবি রাখে।

অনেকের চেয়ে বেশি গোলের আত্মবিশ্বাস প্রকাশ করলেও মোরাতা অবশ্য এই বিষয়টি নিয়ে কৌশলী। বেনজেমা প্রশ্নে কথা বলতে অনীহাও দেখা গেছে, ‘বিষয়টা নিয়ে আমার কথা বলা ঠিক নয়। সতীর্থ বা প্রতিপক্ষ দলের কারো চেয়ে বেশি গোল করলাম কি না, তার চেয়ে  গুরুত্বপূর্ণ আমি সুযোগগুলো কাজে লাগাতে পারলাম কি না; সুযোগে গোল করলাম কি না। আমি যতগুলো গোল করেছি সেটাও ভালো একটি সংখ্যা।’

Tags: নেইমারমোরাতা
Previous Post

জঙ্গি বিরোধী অভিযান ও সরকারের বিশ্বাসযোগ্যতার সঙ্কট

Next Post

দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতমুখী খালেদা জিয়া

Next Post

দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতমুখী খালেদা জিয়া

আশুলিয়ায় দুই জেএমবি সদস্য গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT