চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ পুড়িয়ে হত্যা ইসলামবিরোধী ও মানবতাবিরোধী’

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
7:46 অপরাহ্ন 31, অক্টোবর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটের পাটগ্রামে আবু ইউসুফ মোঃ শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এমএ মতিন বলেন: লালমনিরহাটের মানুষ পুড়িয়ে হত্যা সম্পূর্ণ ইসলামবিরোধী ও মানবতাবিরোধী। কেউ অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ওপরও হামলা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের পিছনে কোন অসৎ উদ্দেশ্য আছে মন্তব্য করে তিনি বলেন: ইসলাম শান্তির ধর্ম। কোন ধর্মই সহিংসতা ও মানুষ হত্যা সমর্থন করে না। ধর্মের নাম ব্যবহার করে একটি উগ্রবাদী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদের মূল উদ্দেশ্যে হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

এসময় ৫ দফা দাবি তুলে ধরেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

দাবিসমূহ:
১। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নে গুজব ছড়িয়ে আবু ইউসুফ মোঃ শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২। বিভিন্ন ধর্মীয় সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৩। ধর্ষণের ন্যায় বলাৎকারের অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৪। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের যৌন নিপীড়ন বন্ধে নজরদারি বাড়াতে হবে।

৫। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত বাজানো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: পাটগ্রামমুক্তিযুদ্ধ মঞ্চশাহবাগ
Previous Post

চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারি

Next Post

উজ্জ্বল, তোমাকে প্রাণখোলা অভিনন্দন

Next Post
অপ্রত্যাশিত শ্বাসপ্রশ্বাস সিনেমার পোস্টার, যেখানে একজন নারী ও দুই পুরুষ হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজ্জ্বল, তোমাকে প্রাণখোলা অভিনন্দন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল ড. টেড্রোস আধানোম গেব্রেয়েসুস. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনা বিশেষজ্ঞ দলের প্রথম বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT