চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উজ্জ্বল, তোমাকে প্রাণখোলা অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 31, অক্টোবর 2020
in বিনোদন
A A
অপ্রত্যাশিত শ্বাসপ্রশ্বাস সিনেমার পোস্টার, যেখানে একজন নারী ও দুই পুরুষ হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ অক্টোবর দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। ৩০ অক্টোবর থেকে চলচ্চিত্রটি চলছে রাজধানী শহরের চার প্রেক্ষাগৃহ সহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি প্রেক্ষাগৃহে।

মুক্তির দিন থেকেই চলচ্চিত্রটি সব মহলে প্রশংসা পাচ্ছে। বিশেষ করে চলচ্চিত্রটির নির্মাণে যে যত্নের ছাপ নির্মাতা রেখেছেন, তার প্রশংসা করছেন চলচ্চিত্রের অনেকে। চলচ্চিত্রে গল্প বলার ধরন, চরিত্রদের সাবলীল অভিনয়, ডাবিং, সম্পাদনা, দৃশ্য ধারণ সহ পুরো নির্মাণশৈল্পী নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশির ভাগ দর্শক।

সব মিলিয়ে ‘ঊনপঞ্চাশ বাতাস’কে সাম্প্রতিক বাংলা সিনেমার পরিপূর্ণ নির্মাণও বলছেন কেউ কেউ। কিন্তু সে হিসেবে চলচ্চিত্রটি যতোটা প্রশংসার দাবী রাখে, ততোটা কি পাচ্ছে? এমন প্রশ্নের ইঙ্গিত পাওয়া যাবে গুণী অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের একটি পোস্টে। ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে শনিবার সকালে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে অভিভাদন জানিয়ে একটি লেখা দেন তিনি। যেখানে আফজাল বলছেন, ‘আমরা প্রাণখুলে ভালো বলা শিখিনি। ভাবি, নিজের প্রশংসায় অন্যজন বড় হয়ে যাবে!’

‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে আফজাল হোসেনের সেই লেখাটি হুবুহু চ্যানেল আইয়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

মাসুদ হাসান উজ্জ্বল, অভিনন্দন তোমাকে। তোমার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাঘরে মুক্তি পেয়েছে এবং এই উপদ্রুতকালে দর্শক আগ্রহ নিয়ে সে ছবি দেখতে যাচ্ছে। বেশী সংখ্যক দর্শক ছবিটা দেখে উচ্ছাস প্রকাশ করছে, এ সাফল্যের জন্য আর এক দফা অভিনন্দন।

যে দেশে মন্দ চর্চার ফলে সিনেমা আকর্ষণ হারিয়েছে, সিনেমা হল ভেঙ্গে ফেলে বিপণী বিতান বানিয়ে ফেলা হচ্ছে- এরকম চরম দুঃসময়ে অনেকেই সাহস করে স্বপ্ন সততা ও নিষ্ঠা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করার সাহস দেখায়। ভয়ানক উজানে নাও ঠেলে এই যে স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া- এদেশে তা বরাবরই সন্তানের উপর মৃত বাপের দিয়ে যাওয়া দায়িত্ব কর্তব্যের মতো। কেউ সাহায্যের জন্য এগিয়ে না আসুক, সংবেদনশীলতা দিয়ে দেখার মানুষও মেলে না।

আমরা প্রাণখুলে ভালো বলা শিখিনি। ভাবি, নিজের প্রশংসায় অন্যজন বড় হয়ে যাবে। মন্দকে জোর গলায় মন্দ বলাতে দারুণ উৎসাহ। তবে সেই মন্দে যদি নিজ বা গোষ্ঠীস্বার্থ গুঁতো খায়, মন্দকে খোঁড়া যুক্তি দিয়ে ভালো বলে মুখে ফেনা তুলতে বাঁধে না। অনুপ্রাণীত করতে পারে, কৌতুহলী, আগ্রহী করে তুলতে পারে এমন ভালো, ব্যতিক্রমী এবং সাহসী ভূমিকার প্রতি যাদের অকুণ্ঠ সমর্থনে ঘন ঘোর অমানিশা কেটে যেতে পারতো, তাদেরও হিসেব কষে, অংক মিলিয়ে চলতে বলতে দেখা যায়।

সত্য, ন্যায়, স্বাভাবিকতাকে কবর দিয়ে মানুষ, সমাজ, সংষ্কৃতি ও দেশ নিয়ে আহা উহুতে নিত্য মানুষের মন্দই ঘটে। ভালোর চর্চা অনুশীলনের বদলে অহরহ নানা মন্দের মধ্য মানুষদের ডুবিয়ে রাখার চেষ্টায় কতটা অধপতন ঘটেছে তা দেখতে চাইলে দেখা যায়।

স্বপ্ন নিয়ে, নিষ্ঠা যত্ন প্রেম এবং শতভাগ নিবেদিত থেকে একটা পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করে ফেলা, অসাধ্য সাধন। সাধনের পর নিজেকে বাহবা দিতে হয় নিজেকেই। এ নিয়ম বেদনাদায়ক কিন্তু হেসে থাকতে হবে উজ্জ্বল। যখন আলাদা ভাব ও ভাষায় টেলিভিশনের জন্য নাটক বানানোর স্বপ্নে এই উঠোনে এসে দাঁড়িয়েছিলে হাততালি মেলেনি। আলাদা ভাবনার মানুষকে সর্বাদা প্রতিকূলতা ঠেলে এগোতে হয়। ‘ঊনপঞ্চাশ বাতাস’ তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি করতে পেরেছে- এটাই তোমার বড় সাফল্য। আবার প্রাণখোলা অভিনন্দন।

Tags: আফজাল হোসেনঊনপঞ্চাশ বাতাসপ্রাণলিড বিনোদনসিনেমা
Previous Post

‘মানুষ পুড়িয়ে হত্যা ইসলামবিরোধী ও মানবতাবিরোধী’

Next Post

করোনার উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনা বিশেষজ্ঞ দলের প্রথম বৈঠক

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল ড. টেড্রোস আধানোম গেব্রেয়েসুস. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনা বিশেষজ্ঞ দলের প্রথম বৈঠক

জেমস বন্ড চরিত্রের অভিনেতা, প্রকৃতি ও পাহাড়ের পটভূমিতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সর্বকালের সেরা জেমস বন্ড’ শন কনারির জীবনাবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT