চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার বন্ধে ঢাকায় আর্ন্তজাতিক সম্মেলন

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
2:07 পূর্বাহ্ন 02, জুন 2015
in বাংলাদেশ
A A

মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ে আন্তঃদেশীয় সহযোগিতা বাড়াতে ঢাকায় ৯টি দেশের পুলিশ কর্মকর্তাদের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে মানবপাচার ঠেকাতে আন্তঃদেশীয় সমঝোতা ও সহযোগিতা বাড়াতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর যৌথ উদ্যোগের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দুই দিনের এই সম্মেলনে অপরাধ তদন্তে অভিজ্ঞ ৩৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ নেটওয়ার্কের মধ্যে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং ইউএনডিপির সহায়তায় সম্মেলনের আয়োজন করা হয়।

আলোচনায় উঠে আসে মানবপাচারের মতো মানবাধিকার লংঘনের শিকার হওয়া মানুষদের সুরক্ষার বিষয়।

আন্তঃদেশীয় অপরাধ দমনে এ অঞ্চলের দেশগুলোর পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয় এই সম্মেলনে। এছাড়াও মানবপাচারের শিকার হয়ে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় উইমেন সাপোর্ট ইনভেস্টিগেশন ডিভিশন প্রতিষ্ঠাসহ বাংলাদেশ যেসব কর্মসূচি হাতে নিয়েছে সম্মেলনে তার অগ্রগতি তুলে ধরা হয়।

পিআরপির জাতীয় প্রকল্প পরিচালক পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, পুলিশের ভারপ্রাপ্ত আইজি জাবেদ পাটোয়ারী, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টিমেসিস এবং অস্ট্রেরিয়ান ফেডারেল পুলিশ প্রতিনিধি ক্রিষ্টোফার উডস।

Tags: অবৈধ অভিবাসীমানবপাচার
Previous Post

মানবপাচারে জড়িত থাই জেনারেল বরখাস্তের মুখে

Next Post

হোটেল রিসেপশনিস্ট হবে রোবট

Next Post

হোটেল রিসেপশনিস্ট হবে রোবট

পল্টন থানার ৩ মামলায় ফখরুলের জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT