চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৭৯০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করলেন চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 15, জানুয়ারি 2021
in স্বাস্থ্য
A A
নবজাতককে আইসিইউতে দেখাচ্ছে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রেকর্ড অনুযায়ী প্রিম্যাচিউরভাবে জন্ম নেওয়া সর্বকনিষ্ঠ শিশুকে ৩ মাস ইনটেনসিভ এবং নিউন্যাটাল কেয়ারে রাখার পর অবশেষে সুস্থভাবে বাড়িতে পাঠিয়েছে এভারকেয়ারের নিউন্যাটাল ইউনিটের চিকিৎসকরা।

এই ইউনিটের নেতৃত্বে ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউন্যাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিকস অ্যান্ড নিউন্যাটোলজি এবং নিউন্যাটাল ইনটেনসিভিস্ট, কোঅর্ডিনেটর আবু ডা. সাইদ মোহাম্মদ ইকবাল।

মাত্র ৭৫০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া এই নবজাতকের নিউন্যাটাল পিরিয়ডটি ছিল অনেক কঠিন । বাচ্চাটির মায়ের প্রিম্যাচিউর লেবার, উচ্চ রক্তচাপ ও রক্তক্ষরণের ফলে এই ডেলিভারিটি করেন হসপিটালের অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডা. মনোয়ারা বেগম।

ডা. ইকবাল বলেন, ‘‘১৫-২০ বছর আগেও যা সম্ভব ছিল না, আজকের দিনে তা অ্যাডভান্সড নিউন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, অভিজ্ঞ নিউন্যাটোলজিস্ট টিম, কার্ডিয়াক মনিটরিং, আধুনিক প্রযুক্তি, যথাযথ সাপোর্ট ও অ্যাডভান্সড মেডিকেল সুবিধাসমূহের কারণে সম্ভব। সমস্ত সাপোর্টিং ডিপার্টমেন্ট ও স্টাফদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আমাদের নিউন্যাটাল টিম; এটি এভারকেয়ার হসপিটাল ঢাকার টিমওয়ার্ক ও পেশাদারিত্বের একটি অনন্য অর্জন।”

ইউসিফের মতে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার হ্রাস করে, সময়ের চেয়ে ৪ বছর আগেই গ্লোবাল টার্গেট পূরণ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।

তবে বাংলাদেশে মারা যাওয়া নবজাতকের সংখ্যা এখনও প্রতি বছরে ৬২ হাজারের বেশি, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম; যার মধ্যে অর্ধেক মৃত্যুই ঘটে জন্মের প্রথম দিনে এবং বাকি অর্ধেক ঘটে জন্মের প্রথম মাসের মধ্যে।

তবে এখনও জন্মহার উদ্বেগজনকভাবে বেশি, যা সংখ্যায় প্রতিদিন প্রায় ২৩০। তবে, অনেক কেসই কখনো রেকর্ডভুক্ত হয় না এবং প্রাণহানির পেছনে থাকা অনেক কারণই অজানা থেকে যায়।

এভারকেয়ার হসপিটাল ঢাকায় এর আগেও, মাত্র ৫৯০ গ্রাম ওজন নিয়ে এক নবজাতকও এই হাসপাতালে জন্ম নিয়েছিল এবং সে সুস্থতার সাথে বেঁচে যায়, যা রেকর্ড অনুযায়ী বাংলাদেশের সর্বকনিষ্ঠদের মধ্যে ছিল অন্যতম।

Previous Post

ব্রিজে ফাটলের কারণে আরিচা মহাসড়কে তীব্র যানজট

Next Post

লাবুশেনের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার লাবুশেন ব্যাট চালাচ্ছেন, চাপ বাড়াচ্ছেন বাংলাদেশি বোলারদের. Channel i News - চ্যানেল আই নিউজ

লাবুশেনের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

নর্থ কোরিয়ার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শনী নর্থ কোরিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT