চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিজে ফাটলের কারণে আরিচা মহাসড়কে তীব্র যানজট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 15, জানুয়ারি 2021
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে ফাটল দেখা দেওয়ায় দ্বিতীয় দিনের মতো একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

সকালে ফাটলের শিকার ব্রিজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। তিনি বলেন, দ্রুত ব্রিজের ফাটল মেরামত করে আগামীকালের মধ্যে ব্রিজের দু’পাশ যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। পুরো ব্রিজটি মেরামত করতে আরও দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে।  খুব শীঘ্রই এর পাশেই চার লেনের একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

শুক্রবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ব্রিজটি ঘিরে উৎসুক জনতার ভিড় লেগেই আছে।

বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজে বড় ফাটল দেখা দেয়। সেই সাথে ব্রিজটি এক পাশে অনেকখানি ডেবে যায়। যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার পাশাপাশি সাভার ও দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকের।

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ নদীর উপর সালেহপুরের এই ব্রিজটি প্রায় শত বছর আগে নির্মিত হয়। এলাকাবাসী দ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সড়ক বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

Tags: ঢাকা-আরিচা মহাসড়কফাটলব্রিজযানজট
Previous Post

করোনা আক্রান্ত ওয়ালশের ওয়ানডে সিরিজে নামা হচ্ছে না

Next Post

মাত্র ৭৯০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করলেন চিকিৎসকরা

Next Post
নবজাতককে আইসিইউতে দেখাচ্ছে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৭৯০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করলেন চিকিৎসকরা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার লাবুশেন ব্যাট চালাচ্ছেন, চাপ বাড়াচ্ছেন বাংলাদেশি বোলারদের. Channel i News - চ্যানেল আই নিউজ

লাবুশেনের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT