চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝির চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রস্তুতি নিচ্ছি: মুরাদ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
12:24 অপরাহ্ন 20, অক্টোবর 2017
in বিনোদন
A A
আরমান পারভেজ মুরাদ .

আরমান পারভেজ মুরাদ .

আরমান পারভেজ মুরাদ। অভিনেতা। মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দায় কাজ করছেন। পাশাপাশি আবৃত্তিতেও সমান মনোযোগ দিয়ে চর্চা করে যাচ্ছেন। ২০০৪ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। কাজী মোরশেদের ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে ২০০৬ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন। এছাড়া তিনি অভিনয় করেছেন খেলাঘর, প্রিয়তমেষু, রাবেয়া, আমার বন্ধু রাশেদ, হাছনরাজা, সংগ্রামসহ অনেক চলচ্চিত্রে। দেশভাগের ফলে আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে আকরাম খানের চলচ্চিত্র ‘খাঁচা’তেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি এসেছিলেন চ্যানেল আই ভবনে। সেখানেই চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় তার-

বর্তমান কাজ নিয়ে ব্যস্ততা কেমন, জানতে চাইলে এই অভিনেতা বলেন, হ্যাঁ, ব্যস্ততা তো লেগেই আছে। এইতো আহসান সারোয়ার পরিচালিত ‘রং ঢং’ ছবির কাজ শেষ করলাম। ডাবিংও শেষ। এছাড়া সিরিয়াল, এক ঘন্টার নাটক নিয়ে ব্যস্ত আছি সবসময়ই।

সামনে কোনো ছবির কাজ হাতে রয়েছে কিনা জানতে চাইলে বলেন, আরও দুইটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। একটাতে আমি মাঝির চরিত্রে এবং অন্যটাতে ভিলেন চরিত্রে অভিনয় করবো।

চরিত্র দুটিকে ফুটিয়ে তুলতে বাড়তি কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি নিচ্ছি। আমাকে যেন একদম মাঝির মতোই মনে হয় তা ফুটিয়ে তুলতে আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করছি। আর ভিলেন চরিত্রের জন্যও প্রস্তুতি চলছে। ভিলেন হলেও, ছবিতে আমি তাকে একটু ভিন্ন ধাঁচে তুলে ধরার চেষ্টা করছি, গতানুগতিক নয়।

নিজের আবৃত্তি চর্চার কথা শেয়ার করে বলেন, এটা নিয়মিত করে যাচ্ছি। ভীষণ ভালো লাগে আবৃত্তি। বাংলাদেশ বেতার আগারগাঁয়েতো আমার আবৃত্তি নিয়ে ৩টা আর্কাইভও হয়ে গেছে এর মধ্যে(হা হা হা..)। এছাড়া ‘আমার মাতৃভূমি’ নামে একটা কবিতার অ্যালবাম বের হচ্ছে। যেখানে মোট ২৩ টি কবিতা রয়েছে। হাজার বছরের বাঙ্গালি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে কবিতাগুলোতে।

আরমান পারভেজ মুরাদ
আরমান পারভেজ মুরাদ

ছবি: তানভীর আশিক

Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের তীব্র সংকট

Next Post

খালেদা জিয়াই বিচার বিভাগকে হেনস্তা করেছেন: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াই বিচার বিভাগকে হেনস্তা করেছেন: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজ-তাসকিনদের সমস্যা আসলে কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT