চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছের সাথে সেলফি হিড়িক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 06, জানুয়ারি 2018
in পরিবেশ, বিনোদন
A A

প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। মুড়ি মুরকি, কাসার থালা বাসন থেকে শুরু করে গ্রাম বাংলার মেলাগুলোতে যেসব সামগ্রী সাধারণত দেখা যায় তার সবই পাওয়া পাওয়া যাচ্ছে দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলায়।

মেলাকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে প্রকৃতির সাজে। গত দুদিন ধরে পৌষের শীতের কিছুটা দাপট থাকলেও শনিবার সকাল থেকে যেন । আর তাই চ্যানেল আই প্রাঙ্গণে দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা দেখতে সতস্ফূর্ত উপস্থিতি ছিল সর্ব সাধারণের। প্রতিটি স্টলেই উৎসুক মানুষের ভিড় দেখার মতো। প্রকৃতি ও জীবন,গ্রীন সেভার, ন্যাচারাল স্টাডির মতো প্রকৃতি নির্ভর স্টলগুলো বেশি হলেও পান-সুপারী, লোকশিল্পীদের চত্ত্বর, আনন্দ আলো, ইমপ্রেস অডিও ভিশনসহ এরকম আরো বেশকিছু স্টলেও ছিলো মানুষের আনোগোনা। তবে মেলায় সবচেয়ে বেশি আকর্ষণের জন্ম দিয়েছে একটি মাছের স্টল!

পাঁচ মাসের শিশুটিও মনোযোগ দিয়ে মাছগুলোকে দেখছে…

হ্যাঁ। ‘ফ্রোজেনিয়া’ নামের একটি মাছের স্টলই দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলায় উপস্থিত দর্শকের আকর্ষণ কেড়ে নিয়েছে। বাঁশ, খড় আর কঞ্চি দিয়ে নির্মিত নান্দনিক এই মাছের স্টলটিতে সকাল থেকেই বিকাল পর্যন্ত ছিলো মানুষের ভিড়। প্রকৃতি বিষয়ক স্টলগুলোর পাশাপাশি নারী, পুরুষ থেকে শুরু করে ছোট্ট শিশুটিও মাছের এই স্টলটি দেখে একটু থমকে দাঁড়িয়েছেন। কেনো?

মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া গেলেও, কিন্তু মাছ দেখলে সেটা ছুঁয়ে দেখতে আগ্রহ বোধ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। ফ্রোজিনিয়ার এই স্টলটিও মানুষের আগ্রহ কেড়ে নিয়েছে। স্টলে থরে থরে সাজানো বিশাল বিশাল মাছ। মানুষ এসে ভিড় করে মাছগুলো দেখছে। কেউ কেউ মাছের সাথে দলবেধে ছবি তুলছে। মেলায় একা ঘুরতে আসা অনেককেই দেখা গেছে মাছের সাথে ছবি তোলার লোভ সংবরণ করতে পারেননি। একা দাঁড়িয়ে অনেকক্ষণ ভেবে চিন্তে নিজের মোবাইল ফোনটি বের করে অনেককে মাছের সাথে সেলফি তুলতেও দেখা গেছে।

স্টলে থরে থরে সাজানো শোল, বোট ফিশ, তাইল্লা, করাতি ফিশ, টোনা, কামিলা, চাপাকোরি, ব্ল্যাক পমফ্রেট, রেড স্নেপার, গেনগেনী, রকেট সুরমা, মিল্ক ফিশ এবং ফিন শার্ক। মাছগুলো নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অনেকেই আবার ছুঁয়ে দেখতে চেষ্টা করছেন। বাজারে মাছ কেনার আগে যেভাবে আঙুল দিয়ে একটু টিপে দেখেন, সেভাবেই স্পর্শ করতে চাইলেন অনেকে।

মাছ নিয়ে মানুষের এমন আগ্রহ যেন তৃপ্তি নিয়ে দেখছেন স্টলের দুইজন। একজনের নাম আব্দুর রহমান এবং অন্যজনের নাম শরৎ। ফ্রোজেনিয়ায় কাজ করেন তারা। চ্যানেল আই অনলাইনকে জানালেন,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর কথায় আমরা এখানে এসেছি। এমন আয়োজনে আমাদের ডাকায় সত্যিই আমরা গর্বিত।

মাছগুলো কিভাবে স্বাস্থ্য সম্মত উপায়ে ফ্রিজিং করে রাখা হয় এসব বিষয় তুলে ধরতেই তাদের দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলায় এই স্টলটি বলে জানান আব্দুর রহমান। মাছগুলো বিক্রির জন্য নয় কেন, এমন প্রশ্নে তিনি বলেন, এখানে শুধু আমরা মাছগুলোকে ডামি হিসেবে রাখছি। আমরা আসলে মাছগুলো হোম ডেলিভারি দেই। যে কেউ চাইলে ০১৭০৩-৮৬২৪০০ নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলেই তার কাছে পৌঁছে দেই।

ছবি: মিতুল আহমেদ

Tags: চ্যানেল আইপ্রকৃতি মেলামাছসেলফি
Previous Post

পুলিশের চাঁদাবাজি: চোখ তুলে নেয় ব্যবসায়ীর, ক্রসফায়ারের হুমকি

Next Post

ছাত্রলীগের আনন্দ র‍্যালি: ছুটির দিনেও শাহবাগ এলাকায় যানজট-দুর্ভোগ

Next Post

ছাত্রলীগের আনন্দ র‍্যালি: ছুটির দিনেও শাহবাগ এলাকায় যানজট-দুর্ভোগ

বিমান

উড়োজাহাজ জুড়ে টয়লেটের নোংরা, জরুরি অনির্ধারিত অবতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT