চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের আনন্দ র‍্যালি: ছুটির দিনেও শাহবাগ এলাকায় যানজট-দুর্ভোগ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
3:45 অপরাহ্ন 06, জানুয়ারি 2018
in রাজনীতি
A A

ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালির কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে দুপুর ১২ টার দিকে ছাত্রলীগের কার্যালয়ের উদ্দেশ্যে র‍্যালিটি শুরু হয়। এতে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত এলাকায় যানবাহন চলাচল স্থবির ছিল।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‍্যালিতে যোগ দিতে নেতা কর্মীরা আসতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এতে বিশ্ববিদ্যালয় এলাকাতেও সকাল থেকে বন্ধ থাকে যানবাহন চলাচল।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ এবং অপর পাশে গাড়ির দীর্ঘ লাইন।

দীর্ঘক্ষন জ্যামে বসে থেকে দুর্ভোগে পড়া অনেকে হেঁটেও রওনা দেন।

ট্রাফিকের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো: শামসুজ্জামান জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘প্রায় একঘন্টার মত যানজট ছিল। র‍্যালি চলাকালে ভিআইপি যাওয়ায় মাঝখানে যানজট আরও প্রকোপ হয়। তবে আমরা মাঝেমাঝে র‍্যালি থামিয়ে চেষ্টা করেছি জনদুর্ভোগ কমাতে।’

দুর্ভোগে পড়া কয়েকজন যাত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা মতিঝিল থেকে আসছি। শাহবাগ পর্যন্ত আসতে আমাদের প্রায় তিন ঘন্টা লাগল।

একজন বাসের চালক জানান, সদরঘাট থেকে শাহবাগ আসতে আমার সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে। বেশি সময় লাগার কারণে যাত্রীরাও সবাই নেমে হাঁটা দিয়েছেন।

অপরাজেয় বাংলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উদ্বোধন করেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্যভবন, কাকরাইল, বিজয় স্মরণী পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

Tags: আনন্দ র‌্যালিছাত্রলীগপ্রতিষ্ঠা বার্ষিকীযানজট
Previous Post

মাছের সাথে সেলফি হিড়িক!

Next Post

উড়োজাহাজ জুড়ে টয়লেটের নোংরা, জরুরি অনির্ধারিত অবতরণ

Next Post
বিমান

উড়োজাহাজ জুড়ে টয়লেটের নোংরা, জরুরি অনির্ধারিত অবতরণ

ফারুকীর নতুন ছবিতে এবার পরমব্রত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT