চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস কাটতে মায়ের পাশে বসে থাকতাম: মৌসুমী হামিদ

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
6:49 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2015
in বিনোদন
A A

ব্যস্ততা কম থাকায় ঈদের দিন একটু বেশি করে ঘুমাতে চান ছোট পর্দার ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘জালালের গল্প’, ‘ব্ল্যাকমানি’ সিনেমার সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন মৌসুমী। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত অালাপে এ নায়িকা জানালেন তার ঈদ শপিং, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদসহ আরো অনেক কথা।

ঈদ শপিং: রোজার ঈদে বেশি করে শপিং করা হয় বলে কোরবানি ঈদে তেমন একটা শপিং করি না। তারপরও কিছু কেনাকাটা করেছি। দেখা যাক ঈদে কোনটা পড়া হয়।
ঈদ প্রস্তুতি:
এই ঈদে সেভাবে শপিং না হলেও ঈদ প্রস্ততি দারুণ। ঈদে নিজের উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে। এবারে আমি গরু কোরবানি দিচ্ছি। গরু কিনতে হাটে না গেলেও তা ঠিকই হাজির হয়ে গেছে বাড়িতে। এর আগের দুইবছরও নিজের টাকাতেই কোরবানি দিয়েছি।

ঈদের দিন: ঈদের আগে ছোট পর্দার ও বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকায় ঈদের দিনটা নিজের মতো করে কাটাবো। সেক্ষেত্রে ঈদের দিন খুব দেরি করে ঘুম থেকে উঠবো।
ছোটবেলার ঈদ: ছোটবেলায় কোরবানি ঈদ খুব মজা করে কাটাতাম। যৌথ ফ্যামিলি হওয়ায় একসঙ্গে কোরবানি দিতাম। ঈদের সকালে যখন বাবা ও চাচারা পশু কোরবানি দিয়ে মাংস বাড়িতে পাঠিয়ে দিতো তখন শুরু হতো মা-চাচীদের মাংস কাটাকাটির পর্ব। আর তখন আমরা সব বোনরা মাংস কাটতে চাইতাম। কিন্তু আমাদের সে সুযোগ দিতো না। তারপরও মায়ের পাশে বসে বসে মাংস কাটা দেখতাম।

বড়বেলার ঈদ: বড় হওয়ার পর ঈদের রঙ প্রতি মুহুর্তে পাল্টিয়েছে। এখন আর ছোটবেলার মতো মন চাইলেও সেভাবে ঈদ উদযাপন করতে পারি না। তারপরও সেভাবে না হলেও বন্ধুদের সঙ্গে দেখা করা, প্রচুর আড্ডা দেওয়া, আর পরিবারকে সময় দিয়েই এখনকার ঈদ উদযাপন করি।  আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দায়িত্বও অনেকখানি বেড়ে যায়।
ঈদের স্মৃতি:
ঈদের স্মৃতি অনেক। তবে এই মুহুর্তে কোনটি ছেড়ে কোনটি বলবো ঠিক বুঝতে পারছি না। তবে ছোটবেলার ঈদ স্মৃতিকে খুব বেশি মিস করি।

Tags: অভিনেত্রীমৌসুমী হামিদ
Previous Post

‘দি ফেনোমেনন’-এর জন্মদিন আজ

Next Post

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী আটক

Next Post

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী আটক

ঈদের রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT