চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দি ফেনোমেনন’-এর জন্মদিন আজ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
6:02 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

পুরো নাম রোনাল্ডো লুইস নাজরিও ডি লিমা। তবে সেটি পুরোটা না জানা থাকলেও সমস্যা নেই। কারণ ‘রোনাল্ডো’- এই একটা নামেইতো অস্থির পুরো ফুটবল দুনিয়া। হ্যা, ব্রাজিলের অন্যতম সেরা ফুটবল সুপারস্টার রোনাল্ডোর কথাই বলছি। বলছি এই কারণেই কারণ মহানায়কের জন্মদিন আজ। সময় যে কিভাবে বয়ে যায়। এই না সেদিন ২০০২ বিশ্বকাপের ফাইনালে দু’দুগোল করে জার্মানির স্বপ্ন ভেঙ্গে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করলেন। অথচ দেখতে দেখতে আজ ৩৯ বছরে পা দিচ্ছেন সেলেকাও সুপারস্টার।

মাঠের লড়াইয়ে জার্সি পড়ার বয়স আর না থাকলেও তাকে মনে রাখার মতো অনেক রেকর্ড রেডি আছে রেকর্ডবুকে। একে একে চোখ বুলিয়ে নিন সেগুলোতে।

ব্রাজিলের জার্সিতে ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২ গোল করেছেন রোনাল্ডো। দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ‘দি ফেনোমেনন’ নামে স্বীকৃতি পেয়েছেন এই তারকা স্ট্রাইকার।

ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন তিন বার। নিজগুণে স্থান করে নিয়েছেন ‘ফিফা-হান্ড্রেড’ লিস্টে। পেলে’র তৈরী করা গ্রেটেষ্ট ফুটবলার কম্পাইলয়েও নাম আছে নাম্বার নাইন-এর।

জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের অনলাইন জরিপে ‘প্লেয়ার অব দ্য ডিকেইড’ রোনাল্ডো। গোল ডটকমের ‘টিম অব দ্য ডিকেইড-এর সেন্টার ফরোয়ার্ড পজিশনে জায়গা হয়েছে রোনাল্ডোর।

১৯৯৮ বিশ্বকাপের সেরা খেলোয়াড় গোল্ডেন বল বিজয়ী রোনাল্ডো ২০০২-এর ফাইনালে দু’দুটি গোল করে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ে রাখেন অসামান্য অবদান। সে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতে নেন গোল্ডেন বুট।

এরপর ২০০৬ বিশ্বকাপে রোনাল্ডোর পারফরম্যান্স আরও দুর্দান্ত। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৫টি গোল করে নতুন রেকর্ড গড়েন, পেছনে ফেলেন ১৪ গোল করা জার্মানির গার্ড মুলারকে।

পুরো ক্যারিয়ারে অনেকবারই ইনজুরিতে পড়েছেন এই ফুটবলার। শেষ পর্যন্ত এই ইনজুরির কাছেই নতি স্বীকার করে সময় হওয়ার অনেক আগে ইতি টেনেছেন নিজের ক্যারিয়ারের। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ফুটবল থেকে একেবারে অবসর নিয়ে নেন ‘দি ফেনোমেনন’ রোনাল্ডো।

Tags: রোনাল্ডো
Previous Post

মামা হচ্ছেন সালমান খান

Next Post

মাংস কাটতে মায়ের পাশে বসে থাকতাম: মৌসুমী হামিদ

Next Post

মাংস কাটতে মায়ের পাশে বসে থাকতাম: মৌসুমী হামিদ

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT