চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীর মধ্যেও ইউনিসেফের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 30, মে 2020
in স্বাস্থ্য
A A
নবজাতকের জন্য ইউনিসেফের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর কারণে সারাবিশ্বের মতো ধুঁকছে বাংলাদেশও। মহামারী আতঙ্কে স্বাভাবিক অসুস্থতার জন্য চিকিৎসা সেবা গ্রহণও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরিণত ও অসুস্থ নবজাতকদের জন্য সেই ঝুঁকি আরও বেশি।

এমন পরিপ্রেক্ষিতে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের মাধ্যমে অসুস্থ ও নবজাতকদের জন্য হাসপাতাল সহায়তা চালু করেছে ইউনিসেফ। আর সেখানে দেওয়া হচ্ছে জরুরি জীবনরক্ষাকারী সেবা।

তাসলিমা বেগম (৩৫) আনন্দচিত্তে তার শিশু ছেলের চোখের দিকে তাকালেন এবং তিনি কৃতজ্ঞ যে, কোভিড-১৯ এর এই সংকটের মধ্যেও তার শিশু বেঁচে আছে। তার জীবন রক্ষার জন্য সিলেটে ইউনিসেফ সমর্থনপুষ্ট দুটি স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের (স্ক্যানু’র) একটিকে কৃতিত্ব দিলেন তিনি।

তাসলিমা বলেন, তুলনামূলক ঝামেলাহীনভাবেই আমার ছেলেটি হল এবং পরপরই আমরা বাসায় চলে গেলাম। কিন্তু চার দিন পর দেখলাম তার ত্বকে হলদেটে ভাব দেখা যাচ্ছে। আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ছুটলাম এবং জানলাম, তার জন্ডিস হয়েছে। তাকে ফটোথেরাপি দেওয়া হল এবং এখন সে সুস্থ হয়ে উঠছে। আমি এখানকার চিকিৎসকদের প্রতি খুবই কৃতজ্ঞ।

তাসলিমা সেই সব মায়েদের একজন, যাদের নবজাতক সন্তানরা অসুস্থ ছিল বা সন্তান জন্মের সময় নিজে জটিলতার সম্মুখীন হয়েছিলেন। অন্যান্য মায়েদের তুলনায় তাদের সিলেটসহ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় দুই জেলায় সেবা প্রদানকারী দুটি স্ক্যানু’র প্রতি কৃতজ্ঞ  প্রকাশ করেছেন তিনি।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা (১৫ শয্যা) ও সিলেট শহরে (৫০ শয্যা) দুটি স্ক্যানুর কর্মীদের কাছে জীবন-মৃত্যুর এই লড়াই নিয়মিত ঘটনা।দুটো প্রতিষ্ঠানই সন্তান জন্মদানে জটিলতা সামাল দেওয়ার জন্য বিশেষায়িত এবং সেখানে নবজাতকের ওজন স্বল্পতা, শ্বাসকষ্ট ও অন্যান্য জীবাণু সংক্রমণসহ বিভিন্ন ধরনের অসুস্থতার চিকিৎসা সেবা দেওয়া হয়।

শিশু বিশেষজ্ঞ (জুনিয়র পেডিয়াট্রিক কনসালট্যান্ট) ডা. মোজাম্মেল হক বলেন, অন্তঃসত্ত্বা নারী ও কিশোরী মায়েরা যারা এখানে আসেন তাদের প্রথমে লকডাউনের মধ্যে হাসপাতালে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হয়। এর মধ্যে হাসপাতালে গেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করেন।কিন্তু একবার তারা এসে পড়লে আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এবং সর্বোচ্চ মাত্রার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে তাদের সম্ভাব্য সবচেয়ে ভালো মানের চিকিৎসা দিতে সচেষ্ট থাকি।

ইউনিসেফ উভয় হাসপাতালেই প্রযুক্তি ও অবকাঠামোগত সহায়তা দিচ্ছে, যার মধ্যে মানব সম্পদ, সরঞ্জাম, প্রশিক্ষণ, লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণের মতো বিষয়গুলো রয়েছে।

দুটি হাসপাতালেই জন্ম নেওয়া সব শিশুর নিবন্ধন হয়ে থাকে, যাতে বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো মৌলিক অধিকারগুলোর নিশ্চিত হয়।

সিনিয়র স্টাফ নার্স রুমা রানী দাস বলেন, হাসপাতালের কর্মীরা সবাই কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষার জন্য পরিপূর্ণ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) পরিধান করেন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নেন।

হাসপাতালে নারীদের উচ্চ মানের সেবা দেওয়া হয়ে থাকে। তাদের অনেকে প্রসব বেদনা বা গুরুতর অসুস্থ বাচ্চা নিয়ে আসেন- বলেন তিনি।

Tags: ইউনিসেফকরোনাকরোনাভাইরাসনবজাতকহাসপাতাল
Previous Post

করোনাভাইরাস: বাংলাদেশেকে ৭৩২ মিলিয়ন ডলার দিলো আইএমএফ

Next Post

ইস্তাম্বুল থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরাতে চায় উয়েফা

Next Post
UEFA logo on a wall, representing European football organization. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্তাম্বুল থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরাতে চায় উয়েফা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT