চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুল থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরাতে চায় উয়েফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 30, মে 2020
in ফুটবল, স্পোর্টস
A A
UEFA logo on a wall, representing European football organization. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আর ইস্তাম্বুলে আয়োজনে ভরসা পাচ্ছে না উয়েফা। অভ্যন্তরীণ সূত্রের বরাতে খবর, তুরস্ক থেকে এবার সরে যেতে পারে ইউরোপ সেরার ফাইনাল ম্যাচটি।

উয়েফা নির্বাহী কমিটির সভা আছে ১৭ জুন। মার্চ থেকে বন্ধ থাকা চ্যাম্পিয়ন্স লিগ কত দ্রুত শেষ করা যায় তা নিয়েই আলোচনা হবে সেখানে। খেলোয়াড়দের জৈব নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।

সংস্থাটির আপাতত পরিকল্পনা যতটা সম্ভব আগস্টের মধ্যেই ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে দেয়া। এর আগে শেষ করতে হবে লিগের ম্যাচগুলো। যতটা সম্ভব দ্রুত শেষ করতে হবে, কারণ দ্বিতীয় রাউন্ডের কয়েকটি ম্যাচ এখন পর্যন্ত ঝুলে আছে।

নক আউট শেষ হলে সেমিফাইনাল, ফাইনাল। খবর, আপাতত এবছর তুরস্কে আর কোনো ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরইমধ্যে আন্তর্জাতিক সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে দেশটি।

বাধ্য হয়ে যেসব দেশে সহজেই খেলোয়াড়রা যেতে পারবেন কিংবা প্রয়োজনে দর্শকদের প্রবেশের অনুমতি দেয়া হবে, তেমন স্টেডিয়ামের খোঁজ শুরু করেছে উয়েফা। সবার নিরাপত্তা দিতে পারবে এমন দেশ ও স্টেডিয়ামই অগ্রাধিকার পাবে উয়েফার কাছে।

সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে ফাইনাল ম্যাচটি হতে পারে জার্মানিতে। কারণ ইউরোপে সবার আগে করোনা ধাক্কা সামলে উঠে ফুটবলে ফিরেছে এই দেশটি। আস্তে আস্তে পরিস্থিতি অনুকূলেও আসছে সেখানে।

Tags: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

মহামারীর মধ্যেও ইউনিসেফের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট

Next Post

করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে: প্রধানমন্ত্রী

ভার্চুয়াল আদালতের পরিধি ও সময় বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT