চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকালের ৩৪ বছর ও ‘নীলাখ্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 15, জুলাই 2017
in বিনোদন
A A
‘নীলাখ্যান’ নাটকের দৃশ্য

‘নীলাখ্যান’ নাটকের দৃশ্য

বাংলাদেশ নাট্য আন্দোলনের পরিচিত নাট্যদল ‘মহাকাল নাট্য সম্প্রদায় ৩৪ বছরে পা রাখল। ১৯৮৩ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠার পর থেকে  মহাকাল নাট্য সম্প্রদায় ৩৯টি প্রযোজনার ৯৭৭টি প্রদর্শনীর আয়োজন করেছে।  ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করে আলোচনা সভা ও অকাল প্রয়াত নাট্যকর্মীদের স্মরণ অনুষ্ঠান। সহযোদ্ধাদের স্মৃতিচারণ করেন মীর জাহিদ হাসান। সঞ্চালন করেন মো: শাহনেওয়াজ। সভাপতিত্ব করেন এডভোকেট আফজাল হোসেন।

মীর জাহিদ হাসান বলেন, ‘সাম্প্রতিককালে অকাল প্রয়াত দলের সহযোদ্ধা আকলিমা খান টগর, গাজী সাইফুল হায়াত, আনসার আহমেদ, কানু বাবু এবং সাহিদ হোসেন ডলারকে স্মরণ করতেই আমাদের এই আয়োজন। এছাড়া প্রতিবছর তো প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়ই। মহাকাল বর্তমানে চারটি নাটক নিয়মিত মঞ্চস্থ করছে। এছাড়া পথনাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া ও অসাম্প্রদায়িক বাংলাদশে গড়ার কাজে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহাকালের এই পথচলা চলতে থাকবে।’

রাষ্ট্রীয় সম্পৃক্ততা পেলে নাট্য আন্দোলনকে তৃণমূল পর্যায় ছড়িয়ে দেওয়া সম্ভব বলে তিনি জানান।

এছাড়া আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ।

আলোচনা অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামানের লেখা এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’–এর আটাশতম মঞ্চায়ন।

যার মঞ্চ পরিকল্পনা, সুর, সঙ্গীত ও আবহসঙ্গীত পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোষাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা  ছিলেন মীর জাহিদ হাসান।

Tags: মহাকাল
Previous Post

ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে রানাতুঙ্গার কেন সন্দেহ?

Next Post

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Next Post
চট্টগ্রামে চীনা দম্পতি ছিনতাইয়ের শিকার

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঊদীচীর অনুষ্ঠান

প্রবন্ধ, গান, কবিতায় ‘রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী’ উদযাপন করেছে উদীচী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT