চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবন্ধ, গান, কবিতায় ‘রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী’ উদযাপন করেছে উদীচী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 15, জুলাই 2017
in বিনোদন
A A
ঊদীচীর অনুষ্ঠান

ঊদীচীর অনুষ্ঠান

বাংলা সাহিত্যের নক্ষত্রসম তিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে প্রবন্ধ পাঠ, গান, নাচ, আবৃত্তি ও নাটিকা মঞ্চায়নের মধ্য দিয়ে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী ১৪২৪’ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

‘কাজী নজরুল ইসলাম: দ্রোহের কবি, মানবতার কবি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলী। সুকান্ত ভট্টাচার্য শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমেল বরকত।

এছাড়া উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন ও প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু আলোচনা করেন।

ড. হোসনে আরা বলেন, ‘নজরুল ছিলেন মাইকেল মধূসদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যুগ প্রবর্তক কবি। নজরুল যে বাংলা সাহিত্যের ধূমকেতু একথা তার সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হয়েছে।’

হিমেল বরকত বলেন, ‘শৈশব থেকেই সুকান্ত অভাব-অনটনে বেড়ে ওঠা মানুষের দারিদ্রের কষ্টকে পত্যক্ষ করেছেন। তাই তার কবিতায় মানুষের কথাই বেশি উঠে  এসেছে।’

আলোচনা অনুষ্ঠান শেষে উদীচীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আবৃত্তি, নৃত্য,  গান, নাটিকা পরিবেশন মুগ্ধ করে দর্শকদের।

Tags: উদীচী
Previous Post

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Next Post

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের সাড়ে ৯ বছরের কারাদণ্ড

Next Post

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের সাড়ে ৯ বছরের কারাদণ্ড

ইব্রার জন্য ‘দুয়ার’ খুলছেন মরিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT