চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশাকে কুপোকাত করুন নিজেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 20, অক্টোবর 2017
in লাইফস্টাইল
A A
মশা দংশন থেকে রক্ষা পেতে নিজে মশারির নিচে থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবর মাসের মাঝামাঝি সময় যাচ্ছে। তবুও আকাশে বৃষ্টির পশলা। মেঘলা দিনে হয়ত আরাম আয়েস করে বাড়িতে বসে মুভি দেখছেন, না হয় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। হঠাৎ একটা মশা কামড় দিয়ে বসল আপনার পায়ে। বিরক্তির সীমা হয়ত তখন  থাকে না।  কিন্তু, ছোট আকৃতির এই প্রাণীটি যে বেশ ভয়ংকর!

কারণ মশার কামড়ে হতে পারে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ নানা প্রাণঘাতী রোগ। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অন্য যেকোনো প্রাণীর চেয়ে মশার কারণেই মৃত্যু হয় সর্বাধিক সংখ্যক মানুষের। একটু সচেতন এবং কিছু সহজ পন্থা অবলম্বন করলেই মশার উৎপাত থেকে কিছুটা রক্ষা পেতে পারেন।

জানালায় নেট
বাড়ির বাইরে থেকে মশা যেন ঢুকতে না পারে, সে জন্য জানালায় নেট লাগানো যেতে পারে। একই সঙ্গে দরজার নিচের ও অন্যান্য ফাঁকা বন্ধ করতে হবে, যেন মশা ভেতরে ঢোকার পথ না পায়। আর একটা নিদিষ্ট সময় পর জানালা লাগিয়ে রাখুন।

জমে থাকা পানি পরিস্কার করুন
বদ্ধ পানি মশার প্রজননক্ষেত্র। এ ক্ষেত্রে অব্যবহূত চৌবাচ্চা, বদ্ধ ড্রেন, নর্দমা, পানির ট্যাংক কিংবা পরিত্যক্ত টায়ারে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা
বাড়ির আশপাশে ঝোপ-জঙ্গল, স্যাঁতসেঁতে পরিবেশ ও নর্দমা থাকলে মশার উত্পাত বেশি হবে। এ কারণে বাড়ির ভেতর ও বাইরের নোংরা আবর্জনা পরিষ্কার করুন।

লেবু ও লবঙ্গের ব্যবহার
একটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেক গুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরা গুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন।

রসুনের স্প্রে
রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায়। ৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোন ধরণের রক্ত চোষারা আপনার ধারে কাছেও আসবেনা।

কর্পূর
বাড়িতে কর্পূর রেখে মশা তাড়ানো যেতে পারে। এ জন্য আগেই দরজা-জানালা বন্ধ করে দিতে হবে। এরপর ছোট পাত্রে কিছু কর্পূর রেখে তাতে আগুন ধরিয়ে দিন। এর গন্ধ যেন ঘরের ভেতরে থাকে, সেটা নিশ্চিত করতে প্রয়োজন ছাড়া ঘরের দরজা খোলা যাবে না।

নিমের তেল ও পুদিনা
নিমের তেল বহু পোকামাকড় দূর করে। একইভাবে মশা তাড়াতেও এটি কার্যকর। এটি কর্পূরের সঙ্গে মিশিয়ে ঘরের এক কোনায় রেখে দেওয়া যেতে পারে। এর গন্ধেই মশা পালানোর কথা। একইভাবে শুধু নিমপাতাও ব্যবহার করা যায়।শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন।

Tags: মশা
Previous Post

বিসিবির কমিটিতে ‘পরিবর্তন আসছে’

Next Post

হকির মাঠ: বাতির নিচে অন্ধকার

Next Post
বাতির নিচে হকির মাঠের অন্ধকার অংশ, পানির স্তর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হকির মাঠ: বাতির নিচে অন্ধকার

রোহিঙ্গা নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে ধর্ষণও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মিয়ানমার সেনারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT