চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির কমিটিতে ‘পরিবর্তন আসছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 20, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ২১টি কমিটি। এসব কমিটির প্রধান হিসেবে আছেন একজন করে বোর্ড পরিচালক। নাজমুল হাসান পাপনের অধীনে গত চার বছরের মেয়াদে এসব কমিটিতে যারা ছিলেন তাদের মধ্য থেকে আসতে যাচ্ছে পরিবর্তন। কিছু জায়গায় হবে রদবদল। বিসিবির সদ্য বিদায়ী সভাপতি ৩১ অক্টোবরের নির্বাচনের জন্য পরিচালনা পর্ষদের প্যানেল ঘোষণার পর এমন ইঙ্গিত দেন।

শুক্রবার বিকেলে বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘পরের মেয়াদে কমিটিতে কিছু পরিবর্তন আসবে। আরও আগে থেকেই এটা আমরা চেয়েছিলাম। নবীন ও প্রবীণদের নিয়েই হবে আগামী কমিটি।’

চার বছরের মেয়াদ শেষ করে ৩১ অক্টোবরের নির্বাচনের অপেক্ষায় নাজমুল হাসানের প্যানেল। ২৫টি পরিচালক পদের মধ্যে মাত্র ৩টি পদে হতে যাচ্ছে লড়াই। নাজমুল হাসান যে দ্বিতীয়বারের মতো বিসিবির মসনদে বসতে যাচ্ছেন সেটি একরকম নিশ্চিত। কেননা এবার বোর্ড পরিচালক পদে যারা নির্বাচন করছেন তাদের ২৪জনই ছিলেন নাজমুল হাসানের অধীনে গত মেয়াদে। তারা চাইছেন সভাপতি হিসেবে নাজমুলকে দেখতে।

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর না হওয়ায় একটি প্যানেলেই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। একক প্যানেলে নির্বাচন হলেও ঢাকা ও বরিশাল বিভাগে পদের চেয়ে বেশি মনোনয়নপত্র কেনায় ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা থাকছে। বাকি ২২টি পদে থাকছে না প্রতিদ্বন্দ্বিতা। পরিচালক পদে নাজমুল হাসান পাপন নির্বাচন করছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর হওয়ার মাধ্যমে। পরিচালক পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

৩১ অক্টোবরের নির্বাচনের মাধ্যমে ২৫ জন বোর্ড পরিচালক আসার পর তারা ঠিক করবেন কে হবেন আগামী চার বছরের বিসিবি সভাপতি।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

বিসিবি নির্বাচনে প্যানেল একটাই, লড়াই তিনটি পদে

Next Post

মশাকে কুপোকাত করুন নিজেই

Next Post
মশা দংশন থেকে রক্ষা পেতে নিজে মশারির নিচে থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

মশাকে কুপোকাত করুন নিজেই

বাতির নিচে হকির মাঠের অন্ধকার অংশ, পানির স্তর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হকির মাঠ: বাতির নিচে অন্ধকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT