চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্ত্য থেকে দুর্গার করুণ সুরে বিদায়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:03 অপরাহ্ন 15, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
দুর্গা দেবীর পুজোতে সাজানো সুন্দর প্রতিমা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিজয়া দশমী। আজ মর্ত্য থেকে দুর্গার বিদায়ের করুণ সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূজার নানা আচার ও দুর্গাপূজায় চিরাচরিত উৎসব পালন করতে দেখা গেছে। এক অবর্ণনীয় মনোবেদনা নিয়ে দেশের সনাতন ধর্মালম্বীরা এবারের পূজা পালন করেছেন তা বোঝার সক্ষমতা অন্য কারও নেই। সারাদেশে একটি অশুভ চক্র এবারের পূজায় ভয়ংকর অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল। সেটাতে তারা সক্ষম না হলেও পূজার আনন্দকে ম্লান করতে পেরেছে তারা।

ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী পেরিয়ে দুর্গাপূজার আজ বিজয়া দশমী। অর্থাৎ পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব সমাপ্তির দিন আজ। বিজয়া দশমীতে ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এ জন্য মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং দেবীকে হাসিমুখে বিদায় জানানোর জন্য দিনটিতে ভক্তরা সাধারণত সিঁদুর খেলায় মেতে ওঠেন। কিন্তু অস্থিতিশীল প্রেক্ষাপটে এবার সিঁদুর দান হলেও অনেক মণ্ডপে সিঁদুর খেলা হয়নি। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন: মহিষাসুরের সঙ্গে নয় দিন নয় রাত যুদ্ধের পর দশম দিনে জয়ী হন দেবী দুর্গা। এ জন্যই বিজয়া দশমী। যুদ্ধ জয়ের আনন্দে সামিল হতে এই দিন হিন্দু সম্প্রদায়ের সবাই মেতে ওঠে সিঁদুর খেলায়।

প্রতিমা বিসর্জন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লালবাগ বিভাগের উপকমিশনার বলেন: পূজার আগে থেকে মণ্ডপগুলো ঘিরে আমাদের কঠোর নিরাপত্তা ছিল। বিসর্জনেও আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখছি। যেখানে যে ধরনের নিরাপত্তা দরকার, সেই প্রস্তুতিই আমাদের রয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন ঘোড়ায় চেপে। পুরাণ অনুযায়ী, দুর্গা ঘোড়ার পিঠে চড়ে এলে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ, গৃহযুদ্ধ, ঝড়, রাজনৈতিক অস্থিরতার মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়ছেন দোলায় চড়ে। দোলায় গমনেও বাড়বে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাক। পুরাণ অনুযায়ী, ব্রহ্মার বর পেয়ে মানুষ ও দেবতাদের অজেয় হয়ে উঠেছিলেন মহিষাসুর। ফলে তাকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন, তিনিই দেবী দুর্গা। দশভূজা দুর্গা টানা নয় দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন।

এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। গত বছর সারা দেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। দশমীর দিনে আবেগ ও মন খারাপমিশ্রিত একটি অনুভূতি হয়। এদিনে মা দুর্গা ফিরে যায়। তখন আরও একটি বছরের অপেক্ষা।

কুমিল্লাসহ কয়েকটি জেলায় অপ্রীতিকর ঘটনা ছাড়া এবারের দুর্গোৎসব মোটামুটি সারাদেশেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবু অসাম্প্রদায়িক বাংলাদেশে এই জঘন্য ঘটনা একটি নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। তারপরও আমরা মনে করি, সকল ধর্মের সহাবস্থানই বাংলাদেশ। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা করা চক্র নিপাত যাক। এই দিনে আমরা আরও বেশি কামনা করি, সরকার যাতে দেশের সংবিধান অনুযায়ী সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে।

Tags: দুর্গাপূজাবিজয়া দশমীসম্পাদকীয়
Previous Post

বুসানে পুরস্কার জিতলো অপর্ণার ‘দ্য রেপিস্ট’

Next Post

ঢাকায় সাড়ে ১১ ঘণ্টা পর মোবাইল ফোনে ইন্টারনেট চালু

Next Post
ব্যবহারকারীরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় সাড়ে ১১ ঘণ্টা পর মোবাইল ফোনে ইন্টারনেট চালু

একজন পুরুষ ও একজন মহিলার হাস্যোজ্জ্বল ছবি, ভারতীয় সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সবচেয়ে বেশী হলে মুক্তি পেলো ভারতীয় সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT