চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সবচেয়ে বেশী হলে মুক্তি পেলো ভারতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 15, অক্টোবর 2021
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন মহিলার হাস্যোজ্জ্বল ছবি, ভারতীয় সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৫ অক্টোবর) আমদানির মাধ্যমে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে জিৎ-মিমি চক্রবর্তীর ভারতীয় সিনেমা ‘বাজি’। পশ্চিমবঙ্গের নায়ক জিৎ প্রযোজিত এ সিনেমাটি বাংলাদেশে চলতি বছরে সবচেয়ে বেশী সিনেমা হলে মুক্তি পেল।

‘বাজি’ এদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। বিনিময়ে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে ‘রাত্রির যাত্রী’ সিনেমাটির।

তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকাসহ সারাদেশে ৪৩ সিনেমা হলে ‘বাজি’ মুক্তি পেয়েছে।

একইদিনে দেশের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। এন রাশেদ চৌধুরী পরিচালিত বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে নির্মিত।  স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা ও ধানমন্ডি শাখা ছাড়াও এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ এ।

অন্যদিকে রাজধানীর মধ্যে ‘বাজি’ চলছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ, চিত্রামহল, শ্যামলী, বিজিবি, গীতে চলছে ‘বাজি’।

এছাড়া যশোরের মনিহার, খুলনায় শঙ্খ, সিলেটের নন্দিতা, বগুড়ার মধুবন, চট্টগ্রামের সুগন্ধা, রংপুরের শাপলা, দিনাজপুরের মর্ডান, সৈয়দপুরের তামান্না, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, মানিকগঞ্জের নবীব, ময়মনসিংহের পূরবীতে চলছে ‘বাজি’।

এর আগে জিৎ ছাড়াও প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, সোহম, বনিসহ পশ্চিমবঙ্গের একাধিক নায়কের সিনেমা আমদানিতে মুক্তি পেলেও বাংলাদেশে সাফল্য পায়নি। তবে যৌথ প্রযোজনায় নির্মিত প্রত্যেকটি সিনেমা নিয়ে ব্যাপক আলোচনায় হয়েছিল।

জিতের ‘বাজি’ দূর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। নতুন সিনেমা হিসেবে বাংলাদেশের দর্শক তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘নান্নাকু প্রেমাথো’র ফ্রেম-টু-ফ্রেম রিকেম সিনেমা ‘বাজি’ কতটা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষা।

Tags: অঙ্কুশআমদানিএন রাশেদ চৌধুরীকবিচন্দ্রাবতী কথাজিৎতেলেগুদেবনারী কবিপ্রসেনজিৎবনিবাজিভারতীয় সিনেমামিমিরিমেকলিড বিনোদনসোহম
Previous Post

ঢাকায় সাড়ে ১১ ঘণ্টা পর মোবাইল ফোনে ইন্টারনেট চালু

Next Post

করোনায় আরও ৯ জনের মৃত্যু

Next Post
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৯ জনের মৃত্যু

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT