চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবর্তী নির্বাচন চায় এলডিপি

রাহুল রায় by রাহুল রায়
3:12 অপরাহ্ন 13, আগস্ট 2016
in রাজনীতি
A A

মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। সংবাদ সম্মেলনে দলের সভাপতি কর্নেল অলি আহমেদ ওই দাবি জানিয়ে বলেছেন, ২০ দলীয় জোটের বাইরের দলগুলোর সঙ্গে বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের যে চেষ্টা করছেন তা হওয়া সম্ভব নয়।

বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী কর্নেল অলি আহমেদ দল থেকে বের হয়ে গঠন করেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। পরে আবার শরীক হন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে।

শনিবার সকালে সংবাদ সম্মেলনে বর্তমান সংকট নিরসনে কিছু দাবি তুলে ধরে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। যা হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিবে অন্যথায় দেশে স্থিতিশীলতা বজায় রাখা বা জনগণকে আস্থায় রাখা সম্ভব হবে না। 

জঙ্গিবাদ নিরসনে ২০ দলীয় জোটের বাইরের দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে চেষ্টা করছেন তা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন অলি আহমেদ।

এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ আরো বলেন, যারা ২০ দলীয় জোটের বাইরে আছে তাদের সঙ্গে একাধিকবার ভোট হয়েছে। নানান অজুহাতে তারা ২০ দলের সঙ্গে ঐক্যে অনীহা প্রকাশ করে এবং তারা কয়েকটা দল নিয়ে ড. কামাল হোসেন স্যারের সঙ্গে একটি জোটও করেছিলো।

“সুতরাং যারা জোটে আসতে অনীহা প্রকাশ করেছিলো তারা যে বৃহত্তর ঐক্য করবে এটা আমি বিশ্বাস করি না। অনেকে ধান্দাবাজ ও দুর্নীতিবাজ। তারা নানান কলা কৌশল নিয়ে এগোচ্ছে।”

জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াত বড় বাধা কিনা সে বিষয়ে কোনো মন্তব্য না করে অলি আহমেদ বলেছেন, জামায়াতের বিষয়ে সরকারই সিদ্ধান্ত নিতে পারে।

Tags: এলডিপি
Previous Post

নাছিরের অভিযোগের তদন্ত দুদকের কাজ নাকি এলজিআরডি মন্ত্রণালয়ের?

Next Post

মধ্যবর্তী নির্বাচন চায় এলডিপি

Next Post

বাংলাদেশ সফর নিয়ে আলোচনা নেই ইংল্যান্ড শিবিরে

বাংলাদেশ সফর নিয়ে আলোচনা নেই ইংল্যান্ড শিবিরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT